রাজ্যে শিল্প নেই ও বিনিয়োগ নেই বলে বিরোধীরা বারংবার অভিযোগ করে এসেছে। এবং যুব সম্প্রদায়ের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ ঘিরে বিতর্ক চলেছে। একাধিক অনুষ্ঠান থেকে চপমুড়ি বা ঘুগনি-মুড়ি বেচে স্বাবলম্ব...
রাজ্যে শিল্প নেই ও বিনিয়োগ নেই বলে বিরোধীরা বারংবার অভিযোগ করে এসেছে। এবং যুব সম্প্রদায়ের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ ঘিরে বিতর্ক চলেছে। একাধিক অনুষ্ঠান থেকে চপমুড়ি বা ঘুগনি-মুড়ি বেচে স্বাবলম্বী হওয়ার বলেছেন তিনি।
এই পরিস্থিতিতে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন যখন শুরু হয়ে গিয়েছে, তখন শিল্পনগরী দু্র্গাপুরের মহকুমা হাসপাতালের সামনে বিজেপি যুবমোর্চা ৫ টাকায় ঘুগনি-মুড়ি বিক্রি করে প্রতীকী প্রতিবাদ করল। যুবমোর্চার সদস্যরা বললেন, "শিল্প নেই, দেড়হাজার টাকা বেকারভাতায় পেট চলে না, মুখ্যমন্ত্রী বলেন চপ-ঘুগনি বেচার কথা, তাই ঘুগনি বিক্রি করছি"।
হাতে প্ল্যাকার্ড নিয়ে মুড়ি ঘুগনি বিক্রি করতে-করতেই দাবি উঠলো: ভাতা নয় বেকারের চাকরি চাই, নিয়োগ চাই। দলের যুব মোর্চার জেলা নেতা তরুণ দাস, দুর্গাপুর পূর্ব তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল উপস্থিত ছিলেন সেখানে। সরকারি দফতরে শূ্ন্যপদে কেন নিয়োগ নেই, কেন শিক্ষিত বেকারদের কাজ না দিয়ে ভাতার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে রাজ্য সরকার, হ্যান্ড মাইকে তা নিয়ে প্রশ্ন তোলেন যুবমোর্চার সদস্যরা। বিজেপির যুব মহিলা মোর্চার নেতৃত্বও এই প্রতীকী আন্দোলনে সামিল হল। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বিজেপির যুব মোর্চার এই আন্দোলনকে কটাক্ষ করেছে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি, "আসলে বিজেপি নাটক করছে, লাভের লাভ কিছু হবে না। দুর্গাপুরে এত শিল্প, কল-কারখানা কেন বন্ধ হয়ে গেল, কেন্দ্রীয় সরকার তার জবাব দিক আগে"।