বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সদস্য তিনি। এবার তাঁর অর্থাৎ রিচা ঘোষের নামের পাশেও লেখা হল 'আন্ডার অ্যাডজুডিকেশন'। শিলিগুড়ি বিধানসভা এলাকার ভোটার রিচা। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ...
বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সদস্য তিনি। এবার তাঁর অর্থাৎ রিচা ঘোষের নামের পাশেও লেখা হল 'আন্ডার অ্যাডজুডিকেশন'। শিলিগুড়ি বিধানসভা এলাকার ভোটার রিচা। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে দেখা গেল, রিচা ঘোষের নাম ভারতীয় ভোটার হিসেবে থাকবে কি না, তা এখন কমিশনের ‘বিবেচনাধীন’। এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে।
বারাসতের বিজয়নগর এর ১১৮ নম্বরের বাসিন্দা নির্মল বোস। ২০০২ সালে বাবার নাম ভোটার তালিকায় রয়েছে। কিন্তু তাঁকে আনম্যাপ করা হয়েছিল। বিএলওর কথা মত হিয়ারিং এর সময় সমস্ত কাগজপত্র জমা দিয়ে এসেছেন। ভোটার তালিকা বের হতেই চক্ষু চড়ক গাছ। তাঁর নাম একেবারে ডিলিট হয়ে গিয়েছে। কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি। তার কোন দোষ নেই। তাই দুশ্চিন্তায় রয়েছে বিজয়নগরের বাসিন্দা।
অন্যদিকে চূড়ান্ত তালিকা বেরোতেই কাকদ্বীপের প্রতিভা আদিত্য গ্রাম পঞ্চায়েতে একাধিক বেনিয়মের ছবি ধরা পড়ল। কাকদ্বীপ প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের একটি বুথে ভোটার রয়েছে ১৩০০ জন। তার মধ্যে নাম বাদ গিয়েছে ১৬৪ জনের। এক্ষেত্রে দেখা গিয়েছে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু জনকে বিচারাধীন পর্যায়ে রেখে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতে ৮৫ নম্বর বুথে। যা নিয়ে বহু বাসিন্দা এখন চিন্তায় পড়ে গিয়েছেন।
শনিবার এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাঁকুড়া জেলায় ৩,৩৮৭ জন ভোটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে তালডাংরায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। শাসকদল তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে এবং এর পেছনে বিজেপির-র প্রভাব রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।