Calcutta Television Network

দোলের আগেই চন্দ্রগ্রহণ! আর এই গ্রহণেই ভাগ্য খুলবে এই ৩ রাশির!

দোলের আগেই চন্দ্রগ্রহণ! আর এই গ্রহণেই ভাগ্য খুলবে এই ৩ রাশির!

26 February 2026 , 04:32:34 pm

এবার দোল পূর্ণিমায় এক বিরল ঘটনা ঘটতে চলেছে... সেদিন হবে আংশিক চন্দ্রগ্রহণ। আগামী ৩ মার্চ, ফাল্গুনী পূর্ণিমার দিনই এই গ্রহণ ঘটবে। সাধারণত দোল ও হোলি আলাদা দিনে পালিত হলেও, গ্রহণের কারণে এবারের উৎসবকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও সংশয়।

৩ মার্চ বেলা ৩টা ২০ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত... অর্থাৎ মোট ৩ ঘণ্টা ২৭ মিনিট। পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য থেকে এই দৃশ্য দেখা যাবে। তবে জ্যোতিষ মতে, এই গ্রহণ সব রাশির জন্য অশুভ নয় বরং কয়েকটি রাশির জীবনে আনবে শুভ পরিবর্তন।

সিংহ রাশি- গ্রহগত শুভ অবস্থানের ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের জোয়ার আসবে। বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্তদের প্রভাব-প্রতিপত্তি বাড়বে।

ধনু রাশি-অর্থলাভ ও পেশাগত সাফল্যের সম্ভাবনা প্রবল। আয় বৃদ্ধি ও নতুন সুযোগের দরজা খুলতে পারে।

মকর রাশি-সম্পত্তি সংক্রান্ত জটিলতার অবসান এবং দীর্ঘদিনের স্বপ্নপূরণ সম্ভব।

দোলের আগের দিন, অর্থাৎ ২ মার্চ পালিত হবে হোলিকা দহন বা ‘ন্যাড়াপোড়া’। ৩ মার্চ দোল এবং ৪ মার্চ হোলি। পূর্ণিমা তিথি শুরু হবে ২ মার্চ সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং থাকবে ৩ মার্চ বিকেল ৪টা ৫৭ মিনিট পর্যন্ত।

দোল কেবল রঙের উৎসব নয়, এটি ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীচৈতন্য। রাধাকৃষ্ণের আরাধনা, বৈষ্ণব ঐতিহ্য এবং মথুরা-বৃন্দাবনের দোলযাত্রা এই তিথিকে বিশেষ তাৎপর্য দেয়।

পাশাপাশি বাঙালির হৃদয়ে দোল মানেই বসন্তের আমেজ। রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রবর্তিত বসন্ত উৎসব আজও শান্তিনিকেতন-এ রঙ, নৃত্য ও গানের মাধ্যমে উদযাপিত হয়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN