Calcutta Television Network

জ্যোতিষশাস্ত্রে আখের রসের মাহাত্ম্য! জানুন এই বিশেষ উপায়

জ্যোতিষশাস্ত্রে আখের রসের মাহাত্ম্য! জানুন এই বিশেষ উপায়

26 March 2026 , 02:16:55 pm

আমাদের দৈনন্দিন জীবনে আখের ব্যবহার নতুন কিছু নয়। আখ থেকে তৈরি হয় চিনি, গুড়, আবার অনেকেই সরাসরি আখের রস পান করতে ভালোবাসেন। কিন্তু খাবারের বাইরেও আখের রয়েছে এক বিশেষ গুরুত্ব। প্রাচীন বিশ্বাস অনুযায়ী, জ্যোতিষশাস্ত্রে আখ ও আখের রসকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। অনেক জ্যোতিষীর মতে, আখের রস দিয়ে করা কয়েকটি সহজ টোটকা জীবনের নানা সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।

বিশ্বাস করা হয়, নিয়ম মেনে এই টোটকাগুলি পালন করলে ঋণমুক্তি, পারিবারিক শান্তি কিংবা হারানো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। কিছু প্রচলিত টোটকা...

ঋণের বোঝা কমাতে প্রতি শনিবার কোনও মন্দিরে গিয়ে শিবকে আখের রস অর্পণ করলে ঋণের সমস্যা কমতে পারে বলে অনেকের বিশ্বাস। এমনকি কারও কাছে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পথও নাকি সহজ হয়।

দাম্পত্য জীবনে শান্তির জন্য প্রতি সোমবার গরুকে আখের রস খাওয়ালে দাম্পত্য জীবনের অশান্তি কমতে পারে বলে জ্যোতিষীরা মনে করেন। 

আর্থিক উন্নতির জন্য একটি আখ ছোট ছোট টুকরো করে কেটে প্রবাহিত জলে ভাসিয়ে দিলে অর্থনৈতিক বাধা দূর হয় এবং নতুন আয় বা সুযোগের পথ খুলতে পারে...এমন ধারণাও প্রচলিত।

হারানো জিনিস ফিরে পেতে বুধবার সকালে বাড়ির ছাদের ঈশান কোণে সামান্য আখের রস ঢেলে দিলে হারিয়ে যাওয়া টাকা বা মূল্যবান জিনিসের খোঁজ মিলতে পারে...এমন একটি বিশ্বাস জ্যোতিষচর্চায় প্রচলিত রয়েছে।

তবে মনে রাখা জরুরি, এগুলি মূলত লোকবিশ্বাস ও জ্যোতিষসংক্রান্ত আচার। বাস্তব জীবনের সমস্যার সমাধানে পরিশ্রম, পরিকল্পনা ও সচেতনতার বিকল্প নেই। তবুও বহু মানুষ আজও বিশ্বাস ও আস্থার জায়গা থেকে এই ধরনের টোটকা পালন করে থাকেন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN