জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তুশাস্ত্র। আজকের দিনে, যুগ উন্নত হলেও এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা, ভগবানে বিশ্বাসী কিংবা তাঁদের জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রাধান্য রয়েছে। বাস্তু সবসময় বলে থাকে যে, বাড়ির প্রতিটা জিনিসই যদি বাড়ির ঠিকঠাক দিকে না রাখা হয় তাহলে নেগেটিভ এনার্জির সম্মুখীন হতে পারে। সঠিক দিকে সঠিক জিনিস রাখলেই ইতিবাচক শক্তির আগমন হবে। যে বাড়িতে নেগেটিভ এনার্জি বেশী সেই বাড়িতে বছরভর কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। প্রসঙ্গত, বাস্তুশাস্ত্র বলছে আমাদের বাড়িতে যেসব ওষুধ রয়েছে, সেইসব ওষুধ রাখারও নাকি সঠিক দিক রয়েছে। এই ওষুধ যদি আবার ঠিক দিকে না রাখা হয় তাহলেও সমস্যার সৃষ্টি হতে পারে। চলুন, তাহলে জেনে নেওয়া যাক কোন কোন দিকে ওষুধ রাখলে তা বাস্তু অনুযায়ী ঠিক হবে-
১) বাস্তু বিশেষজ্ঞরা বলছেন বাড়ির উত্তর এবং পশ্চিম দিকে ওষুধ ওষুধ রাখা যাবে না। এইসব দিকে নাকি ওষুধ রাখলে ওষুধের কার্যকরী ক্ষমতা কমে যায়। ফলত, খুব স্বাভাবিকভাবেই ওষুধ খেলেও অসুখ সারতে চায় না।
২) একই সঙ্গে দক্ষিণ দিকেও ওষুধ রাখা যাবে না।
৩) বাস্তু মতে, রান্নাঘর আগুনের স্থান (অগ্নি)। আগুনের কাছাকাছি ওষুধ রাখলে তার গুণাগুণ নষ্ট হতে পারে এবং বাড়ির সদস্যদের মধ্যে ঘনঘন অসুস্থ হওয়ার প্রবণতা দেখা দিতে পারে।
৪) অনেক সময় আমরা হাতের কাছে পাওয়ার জন্য বালিশের নিচে বা খাটের পাশে ওষুধ রাখি। এটি তীব্র নেতিবাচক শক্তি তৈরি করে এবং মানুষের মনে অসুস্থতার ভয় জেঁকে বসে।
৫) শাস্ত্র মতে, উত্তর-পূর্ব দিকটি স্বাস্থ্য ও আরোগ্যের জন্য সবচেয়ে প্রশস্ত। এখানে ওষুধ রাখলে শরীরে দ্রুত ওষুধের কাজ হয় এবং রোগমুক্তি ঘটে।