তিল, সাধারণভাবে দেখতে গেলে যা আমাদের শরীরের কালো দাগ মতন দেখতে পাওয়া যায় তাই আমরা তিল হিসাবে জানি। তবে, জ্যোতিষ শাস্ত্রতে সারা অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গার তিলের ভিন্ন অর্থ রয়েছে। শরীরের কোন কোন জায়গার অংশ যেমন শুভ ইঙ্গিত দেয় তেমনই এবার কিছু কিছু তিল অশুভ ইঙ্গিত দিতে পারে। তিল খুবই একটা সাধারণ জিনিস হলেও জ্যোতিষ শাস্ত্র দিয়ে এটা মোটেই কোন সাধারণ জিনিস নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক, হাতের বিভিন্ন অংশে তিল থাকলে কী কী হতে পারে-
তালুর মাঝে:
যাদের তালুর মাঝে তিল রয়েছে তাঁদের অর্থনৈতিক সাফল্য ও কর্মদক্ষতার প্রতীক হবলে মনে করা হয়। এমন ব্যক্তিরা সাধারণত অর্থ উপার্জনে দক্ষ হন এবং জীবনে স্থিতিশীলতা পান।
তর্জনী:
এই আঙুলে তিল থাকা শুভ নয়। এটি সামাজিক মান-সম্মান এবং খ্যাতির পথে বাধা সৃষ্টি করতে পারে। কিছু ক্ষেত্রে জীবনে হতাশা আসতে পারে।
মধ্যমা:
এটি অত্যন্ত শুভ। এটি ব্যক্তি জীবনে সফলতা, প্রচুর ধন-সম্পদ, সুখ-শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে আসে।
অনামী বা অনামিকা:
অনামিকায় তিল থাকলে ব্যক্তি সম্পদ লাভ করেন, কিন্তু সমাজে তার মান-সম্মান অর্জন করা কঠিন হতে পারে। তাদের জীবনে মাঝে মাঝে অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে।
কনিষ্ঠা:
কনিষ্ঠা বা ছোট আঙুলে তিল থাকলে ব্যক্তি জীবনে অনেক ধন-সম্পদ অর্জন করেন, কিন্তু তারা প্রায়শই আর্থিক সমস্যা বা বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।
হাতের পিঠে:
হাতের পিঠে যাঁদের তিল রয়েছে তাঁরা মূলত নেতৃত্বগুণ, সামাজিক সম্মান ও প্রভাবশালী ব্যক্তিত্বের প্রতীক হন। এঁরা সাধারণত সমাজে সম্মান পান এবং অন্যদের প্রভাবিত করতে সক্ষম হন।