Calcutta Television Network

শীতে ঠোঁট ফাটা থেকে এবার মুক্তি, ঘরোয়া টোটকায় ঠোঁট থাকবে একেবারেই নরম

শীতে ঠোঁট ফাটা থেকে এবার মুক্তি, ঘরোয়া টোটকায় ঠোঁট থাকবে একেবারেই নরম
24 November 2026 • 02:32:23 pm

শীত এলেই ঠোঁট নিয়ে দুশ্চিন্তা। অল্প সময়েই ঠোঁট হয়ে যায় রুক্ষ, খসখসে। লিপস্টিক পড়ার কিছুক্ষণের মধ্যেই শুষ্ক ঠোঁট। কোনও অনুষ্ঠান বাড়ি থেকে ডেটে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এই ধরণের ঠোঁটের সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লিপ লিকিং ডার্মাটাইটিস বলে। এবার ঘরোয়া টোটকায় দূর করবে ফাটা ঠোঁটের সমস্যা।

কীভাবে করবেন ঠোঁটের যত্ন?

শীতে অ্যালোভেরা এবং মধু এই দুই ঠোঁটকে আর্দ্র করে। তাই ১ চামচ অ্যালোভেরা জেল এবং ১ চামচ মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। তারপর ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর অল্প ঠাণ্ডা জল দিয়ে ঢুয়ে ফেলুন। 

ঠোঁটের জন্য উপকারী মধু ও নারকেল তেলের মাস্ক। ১ চা চামচ হালকা গরম নারকেল তেল এবং ১ চা চামচ মধু ভালভাবে মিশিয়ে নিয়ে ঠোঁটে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে অথবা সারারাত রেখে সকালে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। 


এছাড়াও ঠোঁটের যত্ন নিতে ব্যবহার করা যেতে পারে শসা ও গ্লিসারিন। কম বেশি সকলের বাড়িতেই থাকে শসা। ১ চামচ শসার রসে ৪-৫ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগালেই নরম থাকবে ঠোঁট। প্রতিদিন ২ বার ব্যবহার করলেই ফিরবে ঠোঁটের জেল্লা। 

এছাড়াও ঠোঁটের যত্নে ব্যবহার করতে পারেন দুধ ও হলুদ। যা নিয়মিত মেনে চললেই দূর হবে ঠোঁটের সমস্যা। ১ চামচ দুধে সামান্য হলুদ দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। তারপর ১৫-২০ মিনিট রেখে গরম জলে ধুয়ে ফেলুন। অনেকখানি উপকৃত হবেন। 


আধ কাপ দুধে ৫ থেকে ৬ টা গোলাপের পাপড়ি সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সকালে সেই পাপড়িগুলোর একটি মিশ্রণ তৈরি করে ঠোঁটে লাগিয়ে ফেলুন। ১৫ মিনিট রাখতে হবে। প্রতি রাতে এই নিয়ম মেনে চললেই ঠোঁট থাকবে একেবারেই আর্দ্র। দূর হবে ফাটা ঠোঁটের সমস্যা।