Calcutta Television Network

অকালপক্ক চুলের একমাত্র সমাধান আমলকী

অকালপক্ক চুলের একমাত্র সমাধান আমলকী
11 May 2024 • 02:10:08

অল্প বয়সেই কি চুলে পাক ধরতে শুরু করেছে? পাকা চুল ঢাকতে রাসায়নিক রঙ ব্যবহার করে চুলের ক্ষতি করছেন না তো? কিভাবেমুক্তি পাবেন এই সমস্যা থেকে? কী বলছেন বিশেষজ্ঞরা? দেখে নিন....

কম বয়সে পাকা চুলের সমস্যা এখন অনেকেরই দেখা যায়। আধুনিক জীবনযাত্রায় অতিরিক্ত মানসিক চাপের কারণে, অল্প বয়সেই চুলে পাক ধরার প্রবণতা লক্ষ্য করা যায়। এছাড়া বংশগত কারণেও মাথার চুল সাদা হয়ে যেতে পারে। অতিরিক্ত ধূমপান, শরীরের ভিটামিন বি ১২-এর অভাব, থাইরয়েড বা হরমোনের ঘাটতি হলেও চুল সাদা হয়ে যায়। তবে বয়স কম হোক বা বেশি, সাদা চুলের সমস্যা মানুষের মনের উপর অনেকটা প্রভাব ফেলে। সাদা চুল আড়াল করতে অনেকেই চুলে নানা রকম রাসায়নিক রঙ ব্যবহার করেন। সেগুলি চুলের পক্ষে ক্ষতিকর। তাই এই সব ব্যবহার না করে, কীভাবে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন? চলুন একনজরে দেখে নেওয়া যাক...

১. কম বয়েসে চুলে পাক ধরলে, নিয়মিত আমলকীর রস নিয়ম করে খেলে, নতুন করে পাকা চুল গজানো থেকে মুক্তি সম্ভব। আমলকীতে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে। এই দুই উপাদান পাকা চুলের বৃদ্ধি আটকাতে সাহায্য করে।

২. আমলকী গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে এক ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার মাথার ত্বকে প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট ধরে শুকিয়ে নিন। তার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার প্যাকটি ব্যবহার করলে পাকা চুলের সমস্যা কমবে।

৩. আমলকীর ছোট ছোট টুকরো করে রোদে শুকিয়ে নিন। তারপর নারকেল তেলের সঙ্গে আমলকী মিশিয়ে ভাল করে ফুটিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন এবং নিয়মিত এই তেল দিয়ে মাথায় মালিশ করুন। নিয়মিত এই তেল ব্যবহার করলে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন। 

তাই পাকা চুল ঢাকতে রাসায়নিক রঙ না ব্যবহার করে, এই কয়েকটি পদ্ধতিতে চুলের যত্ন নিন, এতে উপকার পাবেন।