Calcutta Television Network

শীতে বারবার ক্রিম মাখা বন্ধ! এই ৫টি পুষ্টিকর খাবারে দূর হবে রুক্ষতা, জানুন, কী কী?

শীতে বারবার ক্রিম মাখা বন্ধ! এই ৫টি পুষ্টিকর খাবারে দূর হবে রুক্ষতা, জানুন, কী কী?
19 November 2025 12:12:02 pm

আর কিছুদিন বাদেই শুরু হতে চলেছে ডিসেম্বর মাস। তবে, তার আগেই দোরগোড়ায় কড়া নাড়ছে শীতকাল। শীতকাল মানেই যেমন ঘুরতে যাওয়া, জমিয়ে ভুরিভোজ করা, তেমনই শুরু হয় শুষ্ক ত্বকের সমস্যা। শুষ্ক ত্বক মানেই খালি আধঘন্টা অন্তর অন্তর ক্রিম মাখার প্রবণতা দেখতে পাওয়া যায়। অবশ্যই যাদের শুষ্ক তাঁরা যতই ক্রিম কিংবা তেল মাখুক না কেন কোন কিছুই তেমন কাজে দেয় না। এক কথায় বলতে গেলে বারবার ক্রিম ব্যবহার করা কিংবা তেল মাখা যেন মানুষের বাড়তি ঝক্কি বাড়িয়ে দেয়। তবে বিশেষজ্ঞরা বলছি শীতকালে রুক্ষ ত্বকে সতেজ রাখার জন্য সঠিক পুষ্টির প্রয়োজন হয়। এমন সময় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনি যে সমৃদ্ধ খাবার খাওয়া খুব প্রয়োজন, বলছেন রূপটান শিল্পী থেকে শুরু করে পুষ্টিবিদ সকলেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক শীতকালের মেনুতে তাতে কী কী রাখা আবশ্যক-

ঘি:

সারাবছরের তুলনায় শীতকাল রোজ পাতে কয়েক ফোঁটা ঘি রাখলে ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। ঘি থেকে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আবার, অনেককে ঘি মাখতেও দেখা যায়। ঘি-এর স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে প্রোটিনও পাওয়া যায়। হজমের গন্ডগোল কিংবা লিভারের সমস্যা যদি না থাকে তাহলে এক চামচ-ঘি খাওয়া যেতে পারে। এছাড়াও, শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে। 

পালংশাক:

অন্যতম পুষ্টির ভান্ডার হল পালংশাক। আয়রন, ভিটামিন থেকে শুরু করে অ্যান্টি-অক্সিড্যান্টে এই শাক খেলে শরীরের নানা উপকার করে। এই সকে থাকা আয়রন রক্ত সঞ্চালনের জন্য জরুরি। এছাড়াও, আয়রন রক্ত সংবহন করে। অন্যদিকে, আবার অ্যান্টি-অক্সিড্যান্ট ক্ষতিকর অতি বেগুনি রশ্মি, দূষণ থেকে ত্বক রক্ষা করে। ভিটামিন সি আবার ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে। অনেকে আবার টপকারটা পাওয়ার জন্য পালংশাকের স্মুদি বানিয়ে খায়। 

কমলালেবু:

শীতকালীন এই লেবু ত্বকের যত্নের জন্য ভিটামিন সি প্রদান করে থাকে। কেবল ত্বকের স্বাস্থ্য রক্ষায় নয় বরং রোগ প্রতিরোধেও কাজ করে থাকে।   ভিটামিন সি, খনিজ ছাড়াও ভিটামিন বি ও ভিটামিন এ-ও পাওয়া যায়। কমলালেবু খেলে সহজে ত্বকে বয়সের চাপ পড়তে দেয় না। 

আমলকি:

ভেষজ গুনে ভরপুর এই ফল। বর্তমানে, অনেকে এমন রয়েছেন যারা খালি পেতে আমলকির রস খান। আমলকি কাঁচা কিংবা শুকনো দুইভাবেই খাওয়া যেতে পারে। তবে, আমলকির রস ১০ মিলিগ্রামের বেশি খাওয়া উচিত নয়। আমলকি খেলে শরীরকে সর্দিকাশি দূরে রাখা যেতে পারে। আমলকি, আবার সংক্রমণের হাত থেকে বাঁচায়। 

কাঠবাদাম:

কাঠবাদামে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। এই বাদামের ভিটামিন ত্বককে ভিতর থেকে মোলায়েম রাখতে ও বলিরেখা দূর করতে সহায়তা করে। এই বাদামে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের বিকাশে কার্যকর হওয়ার সঙ্গে ত্বকের বর্ম হিসাবেও কাজ করে। এই বাদাম রোজ খাওয়া হলে শরীর ও ত্বক দুই'ই ভালো থাকে। 

×
  • CTVN