শুধু খাবার তালিকাতেই নয়, রূপচর্চার জগতেও দারুণ কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান হল Carrot। সাধারণত চোখের জ্যোতি বাড়ানোর জন্য গাজর খাওয়ার কথা বলা হলেও, ত্বকের যত্নেও এর উপকারিতা কম নয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ডায়েটে গাজর রাখার পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল, মসৃণ এবং সতেজ।
গাজরে রয়েছে প্রচুর Vitamin A, Beta-Carotene এবং বিভিন্ন ধরনের Antioxidant, যা ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগায়। এগুলি ত্বকের কোষকে পুনর্গঠন করতে সাহায্য করে এবং ক্ষতিকর UV rays-এর প্রভাব থেকেও ত্বককে কিছুটা রক্ষা করে। এছাড়া গাজরের মধ্যে থাকা পটাশিয়াম ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে শুষ্কতা অনেকটাই কমে।
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেও গাজর বিশেষ উপকারী। এটি ত্বকের অতিরিক্ত তেল বা সেবাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ফলে ব্রণ বা ফুসকুড়ির সমস্যাও কিছুটা কমে। পাশাপাশি গাজরের Vitamin C ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে স্কিন টোনকে আরও সমান করে তোলে।
ত্বকের যত্নে গাজর ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হল গাজরের ফেসপ্যাক। সামান্য জলে গাজর ভাপিয়ে নরম করে নিয়ে চটকে পেস্ট বানাতে হবে। তার সঙ্গে অল্প পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন প্রায় ১৫ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে ফেললে রোদে পোড়া ভাব, দাগ বা ক্লান্ত ত্বকের সমস্যায় উপকার পাওয়া যায়।
এছাড়াও গাজরের রস, গোলাপ জল এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে তৈরি করা যেতে পারে একটি প্রাকৃতিক টোনার। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক সতেজ ও টানটান থাকে। আবার শুষ্ক ত্বকের জন্য গাজরের পেস্টের সঙ্গে মধু ও টকদই মিশিয়ে ফেসপ্যাক বানালেও ত্বক হয় নরম, আর্দ্র এবং উজ্জ্বল।