Calcutta Television Network

কৃতীর মতো ঝলমলে ত্বক চান? নায়িকার জেল্লার নেপথ্যে এই বিশেষ পানীয়!

কৃতীর মতো ঝলমলে ত্বক চান? নায়িকার জেল্লার নেপথ্যে এই বিশেষ পানীয়!

4 September 2026 , 11:18:22 am

ত্বক ভালো রাখতে আমরা নানা ধরনের প্রসাধনী, ক্রিম এবং খাবারের উপর নির্ভর করি। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য ও ত্বকের পরিচর্যায় প্রোটিনের গুরুত্ব নিয়েও বিশেষজ্ঞরা যথেষ্ট আলোচনা করেছেন। তবে বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের মতে, শরীরের ভিতর থেকে সুস্থ থাকাটাই সুন্দর ত্বকের একমাত্র চাবিকাঠি। আর সেই কারণে তাঁর দৈনন্দিন খাদ্যাভ্যাসে রয়েছে ফাইবার এবং ইলেকট্রোলাইট উপাদানযুক্ত পানীয়। কৃতীর মতে, শরীরের হজমশক্তি যদি ঠিকঠাক থাকে তার প্রভাব মুখেও লক্ষ্য করা যায়। ফাইবারসমৃদ্ধ খাবার হজম প্রক্রিয়াকে সুষ্ঠ রাখতে সাহায্য করে এবং শরীরের অপ্রয়োজনীয় বর্জ্য বের করে দিতে সহায়ক হয়। ফলে ব্রণ, ফুসকুড়ি-সহ ত্বকের বিভিন্ন সমস্যা ক্রমশঃ হ্রাস পায়। শরীর সুস্থ থাকলে ত্বকেও স্বাভাবিক ঔজ্জ্বল্য ফুটে ওঠে।


অন্যদিকে, ইলেকট্রোলাইট শরীরে প্রয়োজনীয় জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শরীরে জলের ঘাটতি হলে ত্বক শুষ্ক ও ক্লান্তিকর দেখায়। পর্যাপ্ত হাইড্রেশন থাকলে ত্বক কোমল ও সতেজ রাখতেও সাহায্য করে। সোডিয়াম ও পটাশিয়ামের মতো উপাদান শরীরের পেশি এবং স্নায়ুর স্বাভাবিক কাজেও বিপুল প্রয়োজনীয়। প্রাকৃতিক খাবার থেকেই কিন্তু এই সঠিক উপাদান পাওয়া সম্ভব। ওটস, ডাল, বিভিন্ন শস্য, ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমানে ফাইবার রয়েছে। ডাবের জল, কলা, কমলালেবু, টমেটো এবং দই থেকে মিলতে পারে প্রয়োজনীয় ইলেকট্রোলাইট উপাদান।


তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, হঠাৎ করে খাদ্যাভ্যাস বদলানো কখনোই ঠিক নয়। অতিরিক্ত ফাইবার শরীরে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। একই ভাবে প্রয়োজনের বেশি ইলেকট্রোলাইট গ্রহণও সবার শরীরের জন্য একদমই উপযোগী নয়। তাই অন্যের খাদ্যাভ্যাস কখনোই হুবহু অনুসরণ না করে নিজের শারীরিক প্রয়োজনীয়তা বুঝে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদতম বিকল্প।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN