Calcutta Television Network

শুধু বি.কম নয়! কমার্সের পর কী কী পড়া যায় জানেন?

শুধু বি.কম নয়! কমার্সের পর কী কী পড়া যায় জানেন?

2 March 2026 , 11:29:37 am

দ্বাদশ শ্রেণিতে বাণিজ্য বিভাগ থেকে পাশ করলেই যে কেবল বি.কমই একমাত্র গন্তব্য- এমন ধারণা এখন অতীত। বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক প্রবেশিকার মাধ্যমে বাণিজ্য পড়ুয়ারা নানা বৈচিত্র্যময় বিষয়ে স্নাতক স্তরে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

দ্বাদশের পর অনেকেই বেছে নিচ্ছেন বিবিএ, আইপিএম বা অন্যান্য ম্যানেজমেন্ট কোর্স। এ ক্ষেত্রে জাতীয় স্তরের CUET UG ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব প্রবেশিকা দিতে হয়। ফলে কর্পোরেট দুনিয়ায় দ্রুত পা রাখার সুযোগ তৈরি হয়।

শুধু সাধারণ স্নাতক নয়, অনেকেই পেশাদার কোর্সে ঝুঁকছেন। যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি, কোম্পানি সেক্রেটারি বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি। সিএ পড়তে হলে ফাউন্ডেশন পরীক্ষা, সিএস-এর জন্য CSEET এবং সিএমএ ফাউন্ডেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এগুলি উচ্চমানের পেশাগত পরিচিতি এনে দেয়।

বাণিজ্য পড়েও আইন নিয়ে স্নাতক করা যায়। জাতীয় স্তরের CLAT পরীক্ষার মাধ্যমে দেশের একাধিক জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব। পাশাপাশি AILET দিয়েও আইন পড়ার সুযোগ রয়েছে।

পর্যটন ও আতিথেয়তা শিল্পে আগ্রহ থাকলে NCHM JEE-র মাধ্যমে হোটেল ম্যানেজমেন্ট পড়া যায়। আবার সৃজনশীল পড়ুয়ারা National Institute of Design-এ ভর্তির জন্য NID DAT বা National Institute of Fashion Technology-এর প্রবেশিকা দিয়ে ফ্যাশন ডিজ়াইনিংয়ে ক্যারিয়ার গড়তে পারেন।

এ ছাড়াও ফিন্যান্স, রিস্ক অ্যানালিসিস, অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের মতো বিষয়েও উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN