Calcutta Television Network

এসএসসি-র বড় ঘোষণা! JE পরীক্ষার দ্বিতীয় পত্রের তারিখ প্রকাশ

এসএসসি-র বড় ঘোষণা! JE পরীক্ষার দ্বিতীয় পত্রের তারিখ প্রকাশ

9 March 2026 , 04:22:15 pm

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল Staff Selection Commission। সম্প্রতি জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) নিয়োগ পরীক্ষার প্রথম পত্রের ফল প্রকাশের পর এ বার দ্বিতীয় পত্রের পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছে। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে আগামী ৭ এপ্রিল।

গত ৬ মার্চ প্রথম পত্রের ফল প্রকাশিত হয়েছে। যাঁরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র তাঁরাই দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ফলে প্রথম ধাপ পেরোনো প্রার্থীদের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় পত্রের পরীক্ষা সারা দেশে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) পদ্ধতিতে নেওয়া হবে। পরীক্ষাটি মূলত সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে। যদিও পরীক্ষার সঠিক সময়সীমা এখনও কমিশনের তরফে জানানো হয়নি।

এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের দুইটি পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে। মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীরা দেশের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর ও সংস্থায় চাকরির সুযোগ পাবেন।

এই নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থায়, যেমন বর্ডার রোডস অর্গানাইজ়েশন, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভিনেশন, ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ-সহ আরও কয়েকটি কেন্দ্রীয় দফতরেও নিয়োগ করা হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN