Calcutta Television Network

উচ্চশিক্ষার বড় সুযোগ! রবীন্দ্রভারতীতে অনলাইন-ডিস্ট্যান্সে ভর্তির নয়া সুযোগ

উচ্চশিক্ষার বড় সুযোগ! রবীন্দ্রভারতীতে অনলাইন-ডিস্ট্যান্সে ভর্তির নয়া সুযোগ

6 March 2026 , 12:14:56 pm

উচ্চশিক্ষা নিতে চান কিন্তু নিয়মিত কলেজে যাওয়ার সুযোগ নেই? এবার অনলাইন ও দূরশিক্ষা মাধ্যমেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি (Rabindra Bharati University)। বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের তরফে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (Postgraduate) কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সেমেস্টার ভিত্তিক CBCS (Choice Based Credit System) পদ্ধতিতে এই কোর্সগুলি পরিচালিত হবে। মোট ১১টি বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। বিষয়গুলির মধ্যে রয়েছে- বাংলা, ইংরেজি, সংস্কৃত, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, পরিবেশবিদ্যা, সমাজসেবা, কণ্ঠসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত। প্রতিটি বিষয়ই অনলাইন ও দূরশিক্ষা (Distance and Online Education) পদ্ধতিতে পড়ানো হবে, ফলে চাকরি বা অন্য কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়াও সহজ হবে শিক্ষার্থীদের জন্য।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই কোর্সগুলিতে আসন সংখ্যা সীমিত। তাই ভর্তি হবে ‘আগে এলে আগে পাবেন’ (First Come First Serve) ভিত্তিতে। ফলে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তির জন্য প্রথমে শিক্ষার্থীদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির দূরশিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে হবে। সেখানে কোর্স, যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিস্তারিত দেওয়া রয়েছে। এরপর ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে ২০ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN