Calcutta Television Network

উপাচার্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! চলছে ইন্টারভিউ প্রক্রিয়া

উপাচার্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! চলছে ইন্টারভিউ প্রক্রিয়া

3 March 2026 , 10:04:12 am

রাজ্যের বিশ্ববিদ্যালয় প্রশাসনে দীর্ঘদিনের স্থবিরতার পর অবশেষে উপাচার্য নিয়োগের কাজ এগোচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি বিশেষ কমিটি রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে।

প্রথম দিনে ইন্টারভিউ হয়েছে দু’টি বিশ্ববিদ্যালয়ের জন্য। মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MACAUT)–এ ১৫ জন প্রার্থীকে ডাকা হয়েছিল, যার মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। এরপর দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-এর জন্য ১৭ জন প্রার্থীকে ডাকা হয়েছিল, উপস্থিত ছিলেন ১৪ জন। বাকি একটি বিশ্ববিদ্যালয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়-এর জন্য ইন্টারভিউ নেওয়া হবে আগামী মঙ্গলবার।

রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই উপাচার্য নিয়োগের কাজ সম্পন্ন হয়েছে। ২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি সমাজমাধ্যমে রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছেন অয়ন ভট্টাচার্য (সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়), নিমাইচন্দ্র সাহা (হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়), অর্ণব সেন (রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়), অরুণাশিস গোস্বামী (বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটি), দেবব্রত বসু (উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়) এবং দেবব্রত মিত্র (ওয়েস্ট বেঙ্গল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়)। গত ১৯ ফেব্রুয়ারি তাঁরা নিয়োগপত্র হাতে পেয়েছেন। একই দিনে লোকভবন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সঞ্চারী রায় মুখোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে মিতা বন্দ্যোপাধ্যায়-এর নাম ঘোষণা করেছে।

এই নিয়োগের মাধ্যমে রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৩টির স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন হলো। দীর্ঘ তিন বছরের টালবাহানার পর এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনে একটি বড় সাফল্য এবং শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতার নিশ্চয়তা দিচ্ছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN