Calcutta Television Network

মেডিক্যাল ও রেডিয়েশন ফিজ়িক্সে গবেষণার প্রশিক্ষণ, আবেদন করবেন কীভাবে?

মেডিক্যাল ও রেডিয়েশন ফিজ়িক্সে গবেষণার প্রশিক্ষণ, আবেদন করবেন কীভাবে?

28 February 2026 , 11:36:34 am

মানবশরীরের রোগ নির্ণয় ও চিকিৎসায় পদার্থবিদ্যার প্রয়োগ-এই চর্চা আজ আধুনিক মেডিক্যাল সায়েন্সের অন্যতম ভিত্তি। রেডিয়েশন থেরাপি, মেডিক্যাল ইমেজিং, ডোজ ক্যালকুলেশন থেকে শুরু করে ক্যানসার চিকিৎসা-সব ক্ষেত্রেই ফিজ়িক্সের সূক্ষ্ম তত্ত্ব কাজ করছে নিরবে। এই গবেষণার জগতে হাতে-কলমে শেখার সুযোগ দিচ্ছে National Institute of Science Education and Research (নাইসার), ভুবনেশ্বর।

প্রতিষ্ঠানের Center for Medical and Radiation Physics-এর অধীনে আয়োজিত সামার ইন্টার্নশিপে অংশ নিতে পারবেন আগ্রহী পড়ুয়ারা। বিশেষ করে যারা বর্তমানে রেডিয়েশন ফিজ়িক্সে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়ছেন, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ। মোট দু’মাসের এই প্রশিক্ষণে গবেষণার পদ্ধতি, প্রজেক্ট ওয়ার্ক এবং চলমান গবেষণা প্রকল্পের কাজ সরাসরি শেখানো হবে।

শুধু মেডিক্যাল ও রেডিয়েশন ফিজ়িক্স নয়, বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটার সায়েন্সেস, আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস, ফিজ়িক্যাল ও ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, এমনকি হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগেও ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। নির্বাচিত পড়ুয়ারা ইন্টার্নশিপ চলাকালীন মাসে ৫,০০০ টাকা ভাতা পাবেন।

আবেদনের জন্য প্রয়োজন হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) এবং যে বিভাগে কাজ করতে চান, সেই বিভাগের বিশেষজ্ঞের অনুমোদন। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল। নির্বাচিতদের নাম প্রকাশিত হবে ২০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN