Calcutta Television Network

ইঞ্জিনিয়ারিং সার্ভিসে বড় আপডেট, প্রকাশিত ফলাফল

ইঞ্জিনিয়ারিং সার্ভিসে বড় আপডেট, প্রকাশিত ফলাফল

28 February 2026 , 11:07:42 am

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বড় খবর। প্রকাশিত হল Engineering Services Examination (ইএসই) প্রিলিমসের ফল। শুক্রবার ফল ঘোষণা করেছে Union Public Service Commission (ইউপিএসসি)। গত ৮ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত হয়েছিল প্রিলিমস পরীক্ষা।

এ বছর মোট ১,৪৪৩ জন পরীক্ষার্থী প্রিলিমস উত্তীর্ণ হয়েছেন এবং মেন পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন। শাখাভিত্তিক সফল প্রার্থীর সংখ্যা- সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ৫৭৮ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ৪২০ জন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ২৭৮ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন-এ ১৬৭ জন। 

কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে শুধুমাত্র মেন পরীক্ষার জন্য নির্বাচিতদের রোল নম্বর দেওয়া হয়েছে। আপাতত কাট-অফ নম্বর জানানো হয়নি। মেন ও ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত কাট-অফ প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

আগামী ২১ জুন দেশজুড়ে অনুষ্ঠিত হবে ইএসই মেন পরীক্ষা। পরীক্ষার প্রায় এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।

কীভাবে দেখবেন ফল?

১. upsc.gov.in ওয়েবসাইটে যান।

২. হোমপেজে ‘Result’ লিঙ্কে ক্লিক করুন।

৩. প্রকাশিত পিডিএফ ফাইলে নিজের রোল নম্বর মিলিয়ে নিন।

৪. প্রয়োজনে পিডিএফ ডাউনলোড করে রাখতে পারেন।

প্রিলিমসের বাধা পেরিয়ে এখন মূল লক্ষ্য মেন পরীক্ষা। সফল প্রার্থীদের সামনে এখন আরও কঠিন লড়াই-তবে কেন্দ্রীয় সরকারি ইঞ্জিনিয়ারিং পরিষেবায় যোগ দেওয়ার স্বপ্নপূরণের পথে এটি বড় পদক্ষেপ। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN