এখন চলছে রমজান মাস। আর, ঈদের এই পবিত্র মাসে প্রায় সকল মুসলিম ধর্মের মানুষেরা রোজা পালন করে থাকেন। ইতিমধ্যেই, বিনোদন জগতের কিছু অভিনেতা-অভিনেত্রীরাও নিজেদের মতন করে এই বিশেষ মাসে রোজা পালন করছেন। এই সূত্র ধরে বলা ভালো, বি-টাউনের কাপুর পরিবারের কন্যা করিনার বিয়ে হয়েছে সেইফ আলী খানের সঙ্গে। ২০১২ সালে বলিউডের এই দুই তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারকা যুগলের মধ্যে রয়েছে প্রায় ১০ বছরের পার্থক্য। এদিকে, দেখতে দেখতে তাঁদের দাম্পত্যের বয়স প্রায় ১৫ বছর। শোনা যায়, সেই ‘টশন’ ছবির মাধ্যমে নাকি তাঁদের প্রেমের সম্পর্ক শুরু। এখন অনেকের মনেই প্রশ্ন জগতে পারে, বিয়ের পর 'বেবো' কি সেইফের সঙ্গে রোজা রাখতে শুরু করেছেন?
প্রসঙ্গত, অভিনেত্রীর জীবনে সেইফ আসার আগে দীর্ঘ একটা সময় ধরে শাহিদ কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। শোনা যায়, সেই সময় করিনা নাকি মাংস ছেড়ে নিরামিষাশী হয়েছিলেন। সেই সময় করিনা জানিয়েছিলেন তিনি যাঁকে ভালবাসেন, তাঁর পছন্দ-অপছন্দের প্রায় গুরুত্ব দিয়ে থাকেন। এই কারণেই এখন 'বেবো'র অনেক অনুরাগীদের প্রশ্ন সেইফকে বিয়ে করেও কি তেমন কোনও বদল এনেছে নিজের জীবনে?
এই বিষয় নিয়ে একবার এক সাক্ষাৎকারে রোজা রাখা নিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, অভিনেত্রী রোজা রাখেন না। নায়িকার কথা অনুযায়ী, তিনি দুধ চা খেতে ভীষণ ভালোবাসেন। এরই সঙ্গে তাঁর সপ্তাহে একবার হলেও মুখরোচক খাবার চাই। তাই, রমজানের মাসে উপোস রাখা নিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টাই খাবার খান। তাই, রোজা রাখার কোনও প্রশ্নই ওঠে না।