Calcutta Television Network

পরিবারে জোড়া খুশির আগমন! মেয়ের পরে এবার কন্যা নাকি পুত্র এল রাম চরণের ঘরে?

পরিবারে জোড়া খুশির আগমন! মেয়ের পরে এবার কন্যা নাকি পুত্র এল রাম চরণের ঘরে?

1 February 2026 , 01:21:28 pm

ঘরে এল নতুন অতিথি। জানা যাচ্ছে, অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা কোল আলো করে এসেছে বাড়ির নতুন সদস্য। শোনা যায়, একটা সময় নাকি এই তারকাদম্পতি সন্তান নিতেই চাননি। কিন্তু, তারপরেও তাঁদের ঘরে আসে কন্যাসন্তান। প্রসঙ্গত, মাস কয়েক আগে জানা যায়, দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন রাম চরণ। জানা যাচ্ছে, জানুয়ারির একেবারে শেষ প্রান্তে এসে সুখবর পেল অভিনেতার পরিবার। তাও, আবার হাজির একজোড়া আনন্দ। 

প্রসঙ্গত, এই তারকাজুটির বিয়ে হওয়ার ১০ বছরের মাথায় কন্যাসন্তানের বাবা-মা হয়েছিলেন তাঁরা। মেয়ের নাম ক্লিন কারা কোনিডেলা। বলাই বাহুল্য, মেয়ের বয়স ২ বছর হতে না হতেই তারকাদম্পতি ফের সুখবর দিলেন। জানা যাচ্ছে, রামচরণ পত্নী উপাসনা এক কন্যা এবং এক পুত্র সন্তানের জন্ম দিলেন। পরিবারে যমজ সন্তানের আগমন হয়েছে, এই খবর স্বয়ং প্রকাশ্যে এসেছে দাদু চিরঞ্জীবী। বর্ষীয়ান এই অভিনেতা জানান,  মা ও দুই সন্তানই এখন ভাল আছে।

দ্বিতীয়বার যে তারকাদম্পতির জীবনে যে সন্তানদের আগমন ঘটেছে তার কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে, বেশ কিছুমাস আগে উপাসনা একটি ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে লিখেছিলেন, এই বছরের দীপাবলিতে তাঁরা দ্বিগুণ খুশি। ভালবাসাও দ্বিগুণ। জীবনে খুবই কৃতজ্ঞ বোধ করছেন। খুব শীঘ্রই জীবনের নতুন একটা জার্নি শুরু হতে চলেছে। রাম চরণ-এর বাড়িতে খুশির হাওয়া বইলেও তিনি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN