Calcutta Television Network

‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এ শাহরুখ খান, শচীন তেন্ডুলকরসহ একঝাঁক তারকা

‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এ শাহরুখ খান, শচীন তেন্ডুলকরসহ একঝাঁক তারকা
20 November 2026 • 01:23:52 pm

মুম্বাইয়ের ঐতিহাসিক গেটওয়ে অফ ইন্ডিয়ার বুকে এবার শান্তি, সম্প্রীতি ও মানবিকতার এক বর্ণাঢ্য সন্ধ্যা।আগামী ২১ নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মঞ্চে একসাথে আলো ছড়াবেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকর। এছাড়াও  এই সন্ধ্যার জৌলুস আরও বাড়িয়ে তুলতে উপস্থিত থাকবেন অক্ষয় কুমার, রণবীর সিং ও টাইগার শ্রফ। 

‘দিব্যজ ফাউন্ডেশন’-এর এই বিশেষ আয়োজন কেবল একটি সম্মাননা অনুষ্ঠান নয়, বরং সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য। সন্ত্রাসবাদের ক্ষত পেরিয়ে মুম্বাইয়ের অদম্য ঘুরে দাঁড়ানোর গল্প আর শান্তি রক্ষার অঙ্গীকারই হয়ে উঠবে এই সন্ধ্যার মূল সুর।

বিনোদন ও ক্রীড়াজগতের দিকপালদের এই মিলনমেলা দর্শকদের হৃদয়ে আশার নতুন প্রদীপ জ্বালাবে। কৃতজ্ঞতা, ঐক্য আর আলোর বার্তায় ভরা এই মহামঞ্চ যে শহরের মানুষের মনে শান্তির নতুন স্পন্দন জাগাবে, তা নিঃসন্দেহে বলা যায়।