দক্ষিণী সিনেমার দুই মহারথী,ধনুষ এবং মাম্মুটি- অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি ‘ও.এম: অপারেশন মোল’ মুক্তির সাথে সাথেই তামিলনাড়ু জুড়ে বইছে উন্মাদনা ও উৎসবের জোয়ার।প্রথম শো থেকেই প্রেক্ষাগৃহগুলোর সামনে দর্শকদের দীর্ঘ লাইন, ঢাক-ঢোলের আওয়াজ এবং প্রিয় তারকাদের কাটআউটে দুধ ঢালার মতো চেনা দৃশ্য চোখে পড়ছে।
টানটান অ্যাকশন, বুদ্ধিদীপ্ত গুপ্তচর কাহিনি এবং দুই শক্তিশালী অভিনেতার পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে ধনুষের তীক্ষ্ণ অভিনয় এবং মাম্মুটির গম্ভীর ও রহস্যময় উপস্থিতি সব কিছু মিলিয়ে ছবিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতেও অপারেশন মোল ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে, যেখানে অনুরাগীরা ছবির নানা দৃশ্য ও সংলাপ ভাগ করে নিচ্ছেন।
তামিলনাড়ুর বিভিন্ন শহরে ভক্তরা মিষ্টি বিতরণ ও বিশেষ শো-এর আয়োজন করে এই মুক্তি উদযাপন করছেন। সব মিলিয়ে, ‘ও.এম: অপারেশন মোল’ শুধু একটি সিনেমার মুক্তি নয়, বরং দক্ষিণী দর্শকদের কাছে এক বিশাল বিনোদন উৎসব হয়ে উঠেছে ।এই উন্মাদনাই বলেদিচ্ছে বক্স অফিসেও দারুণ সাড়া ফেলবে এই সিনেমা।