Calcutta Television Network

হ্যালোইন আর দীপাবলির জাদুকরী মিশ্রণ, প্রিয়াঙ্কা-নিকের চমৎকার ‘দিওয়ালোয়েন’ উদযাপন!

হ্যালোইন আর দীপাবলির জাদুকরী মিশ্রণ, প্রিয়াঙ্কা-নিকের চমৎকার ‘দিওয়ালোয়েন’ উদযাপন!
1 November 2026 • 03:04:06 pm

বলিউড ও হলিউডের জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের উৎসবের আমেজ সব সময়ই আলাদা নজর কাড়ে, তবে এবার তাঁরা যা করলেন তা সত্যিই এক কথায় বেশ চমকপ্রদ! দীপাবলি আর হ্যালোইনের আনন্দ একসঙ্গে মিলিয়ে তাঁরা পালন করলেন এক অভিনব ‘দিওয়ালোয়েন’ উৎসব।

এই মিষ্টি উদযাপনের কেন্দ্রবিন্দুতে ছিল তাঁদের ছোট্ট রাজকন্যা। একটি কিউট ঘোস্ট প্রিন্সেস সেজেছিল মালতী মারী।প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের আকর্ষণীয় কস্টিউম সব মিলিয়ে হ্যালোইনের ভুতুড়ে ছোঁয়া আর ঝলমলে ভারতীয় দীপাবলির  সাজেউপস্থিতি পুরো আয়োজনটিকে করে তুলেছে আরও মনোরম। ঘরের কোণায় কোণায় আলোর রোশনাই, মিষ্টি হাসি আর পরিবারের উষ্ণতায় ভরপুর এই মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় আসতেই ভক্তদের মন জয় করে নিয়েছে।

পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির এমন সুন্দর ও সৃজনশীল মেলবন্ধন সত্যিই প্রশংসনীয়। দীপাবলির স্নিগ্ধ আলো এবং হ্যালোইনের রহস্যময় রোমাঞ্চের এক অপূর্ব সংমিশ্রণ এই তারকা পরিবারটির উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা। জাঁকজমকপূর্ণ এই উদযাপন যেন সবার হৃদয়ে আনন্দের ঢেউ তুলে দিয়েছে এবং আগামী দিনগুলোর উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।