শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য একরাশ চমক। তবে এবারের ৬১তম জন্মদিনে যা ঘটেছে, তা গোটা বিনোদন দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। গায়ক অরিজিৎ সিং এবং আন্তর্জাতিক পপ তারকা এড শিরান প্রথমবার হাত মেলালেন কিং খানের কামব্যাক ছবি ‘কিং’-এর জন্য। জন্মদিনের বিশেষ উপহার হিসেবে প্রকাশ্যে এসেছে তাঁদের যৌথ গান ‘তু মিল যায়ে’।
দুই ভিন্ন ধারার দুই জাদুকরি কণ্ঠের এই মেলবন্ধন যেন সঙ্গীতপ্রেমীদের জন্য এক রূপকথার মতো। এড শিরানের গ্লোবাল পপ মেলোডি আর অরিজিতের সুরেলা আবেশ গানটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। শাহরুখ খানের স্টারডমের সঙ্গে এই জুটির ম্যাজিক যে পর্দায় আগুন ঝরাবে, তা বলার অপেক্ষা রাখে না।
সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা আসার পর থেকেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। বিশ্বজুড়ে ট্রেন্ড করতে শুরু করেছে ‘তু মিল যায়ে’। সব মিলিয়ে, বাদশাহর জন্মদিনের এই মেগা সারপ্রাইজ প্রমাণ করে দিল যে শাহরুখ মানেই সব সীমানা পেরিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করাএক নাম ।