২০২৫ সাল থেকে বলিউড অভিনেতা গোবিন্দ'র ব্যাক্তিগত জীবন নিয়ে বার বার এত গুঞ্জন শোনা যাচ্ছে। আর, এইসব ঘটনার কারণে প্রায় অনেকেই অভিনেতার স্ত্রী সুনীতাকে চেনেন। মূলত, এই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়েই নানা গুঞ্জন দানা বেঁধেছে। এরই মাঝে শোনা যাচ্ছে, বি-টাউনে নাকি ডেবিউ করতে চলেছেন সুনীতা। বলাই বাহুল্য, একটা সময়ে পর্দায় রাজ করা অভিনেতা গোবিন্দকে বলে বলে গোল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র মারফত জানা যাচ্ছে, সুনীতা অভিনয় করতে চলেছেন একতা কাপুরের বালাজি মোশন পিকাচার্সের ব্যানারের নতুন ছবিতে। জানা যাচ্ছে, এই ছবিতে নাকি অভিনেতার স্ত্রীকে খুবই গুরুত্বপূর্ণ ছবিতে দেখা যাবে। তবে, ছবির নাম এখনও ঠিক করা হয়নি। সিনেমার শুটিং ২০দিন ধরে চলবে। যদিও এর থেকে এখনও পর্যন্ত বেশি তথ্য পাওয়া যায়নি। এমনকি, নির্মাতারাও এই নিয়ে কোনও মুখ খোলেননি। বলাই বাহুল্য, বিবাহ বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত আলোচনার শীর্ষে উঠে এসেছেন সুনীতা। নিঃসন্দেহে বলা যেতে পারে, গোবিন্দাপত্নীর এই নতুন পথচলা জীবনের অন্যতম অভিজ্ঞতা হতে চলেছে।
দর্শকদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই অনেকেই সুনীতাকে প্রথমবার পর্দায় দেখার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। উল্লেখ্য, এর আগে কখনও তিনি সংসারের প্রতি দায়িত্ব এরই যাওয়ার কথা বলেছেন আবার কখনও অভিনেতার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অভিযোগ তুলেছেন। তারকাদম্পতির বৈবাহিক জীবন নিয়ে এখনও পর্যন্ত বিতর্ক শেষ হয়নি। এদিকে, আবার শোনা গিয়েছিল দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে নাকি যবনিকা পড়তে চলেছে। তবে, সূত্র মারফত শোনা যায় তারকাদম্পতি অনেকদিন ধরেই আলাদা থাকছেন।