Calcutta Television Network

অমিতাভ বচ্চনের কড়া জবাব, ধর্মীয় মন্ত্র বিকৃত করার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিগ বি-র

অমিতাভ বচ্চনের কড়া জবাব, ধর্মীয় মন্ত্র বিকৃত করার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিগ বি-র
2 November 2026 • 12:57:44 pm

সম্প্রতি নিজের ধর্মীয় মন্ত্র ভুলভাবে ব্যাখ্যা করা নিয়ে সংবাদমাধ্যমের ওপর বেজায় চটেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে কিংবদন্তি এই অভিনেতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর উচ্চারিত পবিত্র মন্ত্রকে সম্পূর্ণ ভুল অর্থে তুলে ধরেছে সংবাদমাধ্যম।

বিগ বি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে লেখেন, "উস্কা নিরাদার করকে, আপনা প্রচার কারনে কে লিয়ে ছাপতা হায়.." অর্থাৎ, ধর্মীয় ভাবাবেগের অবমাননা করে এবং তার অমর্যাদা করে নিজেদের প্রচার বাড়াতেই এই ধরনের খবর প্রকাশ করা হয়। তাঁর এই কড়া মন্তব্যে স্পষ্ট যে, ব্যক্তিগত বা আত্মপ্রচারের স্বার্থে মিডিয়ার একাংশ যেভাবে পবিত্র বিশ্বাস ও ধর্মীয় বিষয়কেও  বিকৃত করছে, তাতে তিনি ভীষণভাবে ব্যথিত ও ক্ষুব্ধ।

সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাঁর কোটি কোটি অনুরাগী এই বিষয়ে নিজেদের সমর্থন জানিয়ে সংবাদমাধ্যমের এমন দায়িত্বহীন আচরণের তীব্র নিন্দা করেছেন। একজন প্রবীণ ও দায়িত্বশীল তারকার এই সাহসী পদক্ষেপ আবারও প্রমাণ করল, নিজের বিশ্বাস এবং আত্মসম্মানের জায়গায় সামান্য আপস করতেও নারাজ তিনি।