Calcutta Television Network

পঞ্জাবি সঙ্গীতের অমর আইকন: ‘ফ্যান্টম’ মুক্তি ঘিরে আইনি লড়াইয়ে মুসেওয়ালা পরিবার

পঞ্জাবি সঙ্গীতের অমর আইকন: ‘ফ্যান্টম’ মুক্তি ঘিরে আইনি লড়াইয়ে মুসেওয়ালা পরিবার
13 November 2026 • 04:16:39 pm

পঞ্জাবি সঙ্গীতের প্রবাদপ্রতিম নক্ষত্র সিধু মুসেওয়ালার অনুরাগীদের জন্য ফের এক আইনি টানাপোড়েন শুরু হয়েছে। প্রয়াত গায়কের বাবা বলকৌর সিং এবং মা চরণ কৌর সাগা মিউজিক -এর বিরুদ্ধে তাঁর নতুন গান 'ফ্যান্টম' -এর মুক্তির তীব্র বিরোধিতা করেছেন। পরিবারের স্পষ্ট অভিযোগ, কোনওোরকম বৈধ আইনি অনুমোদন বা অনুমতি ছাড়াই এই গান রিলিজ করা হয়েছে।   

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, গানটির মুক্তি স্থগিত রাখার আর্জি জানানো সত্ত্বেও লেবেল কর্তৃপক্ষ তা সম্পূর্ণ উপেক্ষা করে। সিধুর শৈল্পিক উত্তরাধিকার ও কপিরাইট সুরক্ষিত রাখতে তাঁরা এখন আইনি পদক্ষেপের পথ বেছে নিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে সিধু মুসেওয়ালার যে কোনো অবমুক্ত বা অসমাপ্ত কাজ প্রকাশের আগে সমস্ত মিউজিক লেবেল ও শিল্পীদের সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। পুত্রের স্মৃতির অবমাননা রোধে এবং তাঁর লিগ্যাসির সুরক্ষায় মরিয়া এই দম্পতির পাশে দাঁড়িয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগুণতি ভক্তরা।