Calcutta Television Network

এক মাসের মাথায় ফের বড় বার্তা অরিজিতের! গান গাওয়া কি এখনই বন্ধ হচ্ছে? খোলসা করলেন নিজেই

এক মাসের মাথায় ফের বড় বার্তা অরিজিতের! গান গাওয়া কি এখনই বন্ধ হচ্ছে? খোলসা করলেন নিজেই

25 February 2026 , 01:19:18 pm

এই মাসের ২৭ তারিখ এলে প্রায় একমাস হবে অরিজিৎ ঘোষণা করেছেন যে, তিনি আর আগামীতে প্লেব্যাক করবেন না। অথচ, গায়ক এমন কথা গোষণা করার পরেও আমির খান তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন। পরে অবশ্য জানা গেছে, আমির খানের প্রযোজনা সংস্থার 'এক দিন' নামের সিনেমাতে আগে থেকেই কণ্ঠ দেওয়ার কথা ছিল। সেই কারণেই বলিউড মহলে আসন্ন সিনেমার জন্য গান গেয়েছেন অরিজিৎ। এইসব কিছুর মাঝে অরিজিতের ঘোষণা এক মাস হতে না হতেই এক মাসের মাথায় ফের বার্তা দিলেন সঙ্গীত শিল্পী। সমাজ মাধ্যমে জানান, আগামী বছর পর্যন্ত শ্রোতারা তাঁর গান শুনতে পাবেন।

এই কথা শোনা মাত্রই, অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি গায়ক এবার তাঁর সিদ্ধান্ত বদলাতে চলেছেন? কিন্তু, শ্রোতাদের আবারও নির্যাস করেন তিনি। গায়ক জানিয়েছেন, তিনি নতুন কোনও কাজ নিচ্ছেন না। কারণ, পুরোনো চুক্তি অনুযায়ী তাঁর প্রচুর কাজ জমে পরে আছে। সেই গানগুলো আগে গাইতে হবে। অরিজিতের কোথায়, সেই গানগুলো শেষ করতে করতেই এই বছর শেষ হয়ে যাবে। তাই, আগামী বছরেও শ্রোতারা তাঁর গান শুনতে পাবেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই অরিজিৎ ভক্তদের মুখে ফুটেছে চওড়া হাসি। একেবারে তাকে না শুনতে পাওয়ার থেকে এটাই বা কম কী?

প্রসঙ্গত, অরিজিৎ কখনই কণ্ঠশিল্পী হিসাবে অবসর গ্রহণ করছেন তা ঘোষণা করেনি। অরিজিৎ জানিয়েছিলেন, তিনি আগে যে কাজগুলো হাত ধরে আছেন সেগুলো আগে শেষ করবেন। জানা যাচ্ছে, কেবল আমিরই নয়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক বাঙালি পরিচালকের সিনেমাতেও দুটো গান গাইতে দেখা যাবে তাঁকে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN