Calcutta Television Network

অর্জুন পর্ব অতীত! চুপিসারে প্রেমদিবসে রহস্যময় পুরুষের সঙ্গে কোথায় গেলেন মলাইকা?

অর্জুন পর্ব অতীত! চুপিসারে প্রেমদিবসে রহস্যময় পুরুষের সঙ্গে কোথায় গেলেন মলাইকা?

22 February 2026 , 01:27:43 pm

বিনোদন জগতে এমন অনেক শিল্পীরাই রয়েছেন যাঁদের একাধিক প্রেমের সম্পর্ক রয়েছে। এই বিষয় অবশ্য অভিনয় দুনিয়ার মানুষের কাছে নতুনত্ব কিছু নয়। এই সূত্র ধরে বলা ভালো, বলিউড মহলে এখন কান পাতলেই শোনা যাচ্ছে, মলাইকা অরোরার জীবনে নাকি নতুন পুরুষের আগমন ঘটেছে। এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠানের সময় থেকে অভিনেত্রীকে নিয়ে এই জল্পনা শোনা যাচ্ছে। যদিও মলাইকাকে তাঁর প্রেম জীবন নিয়ে জিজ্ঞাসা করলেই নানা অছিলায় সেই প্রসঙ্গ এড়িয়ে যেতে দেখা যায়। কিন্তু, ভাগ্যের ফেরে এই বছরের প্রেম দিবসে অভিনেত্রীকে এক রহস্যময় পুরুষের সঙ্গে দেখতে পাওয়া যায়।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি নেটিজেনদের মধ্যে জল্পনাকে উসকে দিয়েছেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী ইতালির ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের বাহুলগ্না অবস্থায় দেখা যাচ্ছে। এই ছবি দেখে অনেক নেটিজেনরাই বলছেন, মালাইকা এই বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে নতুন প্রেমিকের সঙ্গে রোম শহরে সময় কাটিয়েছেন। সেখানেই মলাইকাকে করা নতুন পুরুষ বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে 'সেলফি' তুলতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, মালাইকার পুরুষ বন্ধুটির নাম হর্ষ মেহতা, বয়স ৩৩। মালিকের এই বিশেষ বন্ধুর নাকি বেলজিয়ামে হিরের ব্যবসা রয়েছে।

এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, বিগত বেশ কিছু মাস ধরে নাকি হর্ষের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। প্রসঙ্গত, মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের দীর্ঘদিনের সম্পর্কে যবনিকা পড়ে ২০২৪ সালে। তারপর থেকে অভিনেত্রীকে নিয়ে বি-টাউনে নানা গুঞ্জন শোনা গেলেও, সেগুলির মধ্যে কোনটাতেই সিলমোহর পড়েনি। কিন্তু, এদিকে অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে হর্ষকে দেখে অনেকেই মনে করছেন, চুপিসারে সম্পর্কে সিলমোহর দিলেন তিনি। তবে, চারিদিকে যতই তারকার সম্পর্ক নিয়ে আলোচনা চলুন না কেন তিনি স্বয়ং এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN