Calcutta Television Network

ছেলের বয়স ১ মাস হতে না হতেই কাজে ফিরলেন ভারতী! জীবনের পরবর্তী পদক্ষেপ নিয়ে কী বললেন 'কমেডি কুইন'?

ছেলের বয়স ১ মাস হতে না হতেই কাজে ফিরলেন ভারতী! জীবনের পরবর্তী পদক্ষেপ নিয়ে কী বললেন 'কমেডি কুইন'?

8 January 2026 , 02:12:56 pm

গত বছরের প্রায় শেষ প্রান্তে এসে দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন কৌতুক শিল্পী ভারতী সিং। গত বছরের ১৯ ডিসেম্বর ফের পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারতী। তবে, তারকা দম্পতির আশা ছিল তাঁদের মেয়ে হবে। কমেডি কুইনের দ্বিতীয় সন্তান জন্মেছে দেখতে দেখতে প্রায় ২০দিন হতে চলল। আর, সন্তানের ১মাস হতে না হতেই নবজাতককে বাড়িতে রেখেই কাজে ফিরলেন ভারতী। 

জানা যাচ্ছে, সম্প্রতি ভারতী একটি চ্যানেলের রিয়্যালিটি শোয়ের শুটিং শুরু করেছেন। সেখানে যেসব ফটোশিকারিরা ছিলেন তাঁদেরকে আবার ভারতী ছেলে হওয়ার জন্য মিষ্টি বিতরণও করে থাকেন। দ্বিতীয় ছেলে কাজু আসায় জীবনে যেমন আনন্দ আছে তেমনই আবার এমনও আশাও রাখেন যে কিশমিশও আসবে। ভারতী বলেন, তাঁরা নাকি থামতে পারছেন না। তাঁর স্বামী তাঁকে বলেছে তাঁদের জীবনে আবারও শ্রাবণ আসবে। 

প্রসঙ্গত, হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে ভারতী সাত পাকে বাঁধা পড়েন ২০১৭ সালে। আর, তাঁদের প্রথম পুত্র লক্ষ্য হয় ২০২২ সালে। ছেলের ৩ বছর বয়সের মাথায় দ্বিতীয়বারের জন্য মা হলেন তিনি। তবে, শিল্পী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এক সাক্ষৎকারে তিনি বলেছিলেন, তাঁদের দ্বিতীয় সন্তান যদি ছেলে হয় তাহলে ফের চেষ্টা করবেন। হর্ষের চাই মেয়ে। কথায় কথায় তারকা দম্পতি এমনও জানান, যতক্ষণ পর্যন্ত তাঁদের কোলে মেয়ে না আসে ততক্ষণ পর্যন্ত তাঁরা চেষ্টা চালিয়ে যাবে। এই কথাটা রসিকতার সুরে বলে থাকলেও তাঁদের মনে মনে কন্যা সন্তানের ইচ্ছা রয়েছে। এমনকি, তারকাজুটির ভলগের মাধ্যমে জানা যায়, দ্বিতীয় সন্তান হওয়ার পর চিকিৎসকেরা দম্পতিদের ফ্যালোপিয়ান টিউব বন্ধ করে দেওয়ার পরামর্শ দিলেও সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে দেন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN