প্রতি সপ্তাহে টেলিভিশন জগতের কলাকুশলীরা সপ্তাহের বিশেষ একটা দিনের জন্য অপেক্ষা করে। ধারাবাহিক দুনিয়ার অভিনেতা-অভিনেত্রীরা প্রতি সপ্তাহে টিআরপির স্কোর জানার জন্য অপেক্ষা করে থাকে। প্রসঙ্গত, একটা সময়ে হাতে গোনা বেশ কিছু ধারাবাহিক ছিল যাঁদের স্থান থাকত এক থেকে পাঁচের মধ্যে। কিন্তু, ক্রমশ সেই চেনা ছবি বদলে যাচ্ছে। বলাই বাহুল্য, এই সপ্তাহের নাকি টিআরপি লিস্ট নাকি একেবারে ওলট-পালট হয়ে গেছে।
এই সূত্র ধরে বলা ভালো, গত দুই সপ্তাহে দর্শকেরা পরশুরাম ও প্রফেসর বিদ্যার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেও নাকি সেই লড়াই জারি আছে। উল্লেখিত দুই ধারাবাহিকের সঙ্গে এই সপ্তাহে যুক্ত হয়েছে আরও দুই সিরিয়ালের নাম। চলুন, তাহলে জেনে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি লিস্টে কোন মেগা কত নম্বরে রয়েছে? এই সপ্তাহে ৬.৬ পেয়েও যুগ্মভাবে বেঙ্গল টপার হয়েছে ‘পরিণীতা’ ও ‘পরশুরাম আজকের নায়ক’। আবার, তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছে একজোড়া সিরিয়াল। ৬.২ পেয়ে দ্বিতীয় হয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।
অন্যদিকে, আবার ৬,০ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে ‘তারে ধরি ধরি মনে করি’ নামের এক নতুন সিরিয়াল। অনেকের মতে, এই সিরিয়াল নতুন শুরু হলেও বেশ ভালো পর্যাতেই নিজেদেরকে রাখতে পেরেছে। চতুর্থ স্থানে রয়েছে ' ও মোর দরদিয়া', প্রাপ্ত নম্বর ৫.৯। বলাই বাহুল্য, গত দুই সপ্তাহে রণিতা ও বিশ্বজিৎয়ের কাহিনী দর্শকদের বেশ নজর কেড়েছে। আর ৫.৮ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’।