বলিউড সুপারস্টার সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ২০' নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। নতুন মৌসুমে থাকছে দারুণ সব চমক, যা বিনোদনের মাত্রা একধাপ বাড়িয়ে দেবে। শোটির সঞ্চালকের ভূমিকায় আবারও দেখা যাবে ভাইজান সালমান খানকে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা।
দর্শকদের মনে প্রশ্ন, এই রোমাঞ্চকর শোটি কবে এবং কোথায় দেখা যাবে? অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি টেলিভিশনেও সম্প্রচারিত হচ্ছে। যারা ডিজিটাল মাধ্যমে দেখতে পছন্দ করেন, তারা জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ জিও হটস্টার-এ প্রতিদিন রাত ৯:০০ টা থেকে নতুন এপিসোডগুলি স্ট্রিম করতে পারবেন। অন্যদিকে, যারা টেলিভিশনের মাধ্যমে উপভোগ করতে চান, তারা কালার্স টিভি- চ্যানেলে রাত ১০:৩০ মিনিটে এটি দেখতে পাবেন।
এবার ঘরের অন্দরমহল এবং প্রতিযোগীদের তালিকা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' থিম এবং একাধিক টুইস্টের সাথে বিগ বসের এই নতুন যাত্রা বিনোদনে ভরপুর হতে চলেছে। সালমান খানের জাদুকরী উপস্থাপনা এবং নতুন প্রতিযোগীদের ঝগড়া-বিবাদ উপভোগ করতে চোখ রাখুন জিও হটস্টার এবং কালার্স টিভির পর্দায়।