Calcutta Television Network

শেষ হতে না চাওয়া স্মৃতির টানে আসছে কৈলাশ খেরের নতুন গান "থাম যা"

শেষ হতে না চাওয়া স্মৃতির টানে আসছে কৈলাশ খেরের নতুন গান "থাম যা"

6 September 2026 , 08:46:47 pm

বিশিষ্ট গায়ক কৈলাশ খের তাঁর নতুন গান "থাম যা"(Tham Jaa) মুক্তি পেতে চলেছে।গানটি ও এর অডিও ট্র্যাকটি ৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এর অফিশিয়াল মিউজিক ভিডিওটি মুক্তি পাবে ১১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে। গানটি নিয়ে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই দারুণ উন্মাদনা তৈরি হয়েছে।

গানটির মূল ভাবনা প্রসঙ্গে কৈলাশ খের জানান, এই ট্র্যাকটি এমন কিছু সুন্দর স্মৃতিকে কেন্দ্র করে তৈরি, যা আমরা কখনই শেষ হতে দিতে চাই না। আমাদের জীবনের কিছু সোনালী মুহূর্ত বা প্রিয় মানুষের সঙ্গে কাটানো অমূল্য সময় চিরকাল ধরে রাখতে ইচ্ছে করে, ঠিক সেই অনুভূতির কথাই এই গানে ফুটিয়ে তোলা হয়েছে। 

কৈলাশ খেরের সুরেলা এবং soulful কণ্ঠস্বর বরাবরই শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কাটে। তাঁর এই নতুন গানটিও তার ব্যতিক্রম নয়। গায়কের আধ্যাত্মিক ও আবেগঘন সুরের জাদুতে শ্রোতারা নস্টালজিয়ায় ভেসে যেতে বাধ্য। গানটির মিউজিক ভিডিও এবং কম্পোজিশনেও থাকছে বিশেষ অভিনবত্ব। প্রিয় মানুষের সান্নিধ্য এবং সুন্দর মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে রাখার আকুতি এই গানের প্রতিাটি লাইনে চমৎকারভাবে ফুটে উঠেছে। আশা করা হচ্ছে, মুক্তির পর গানটি শ্রোতাদের মনে এক চিরস্থায়ী জায়গা করে নেবে এবং মিউজিকপ্রেমীদের বিশেষভাবে মুগ্ধ করবে।




0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN