Calcutta Television Network

হাসপাতাল থেকে বাড়ি ফিরে সুস্থ হয়ে উঠছেন কিংবদন্তি সংগীতশিল্পী লিওনেল রিচি

হাসপাতাল থেকে বাড়ি ফিরে সুস্থ হয়ে উঠছেন কিংবদন্তি সংগীতশিল্পী লিওনেল রিচি

3 September 2026 , 11:55:15 am

আমেরিকান প্রবীণ সংগীতশিল্পী লিওনেল রিচি কনসার্টের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। সেন্ট লুইসে একটি পারফর্ম্যান্স শেষ করার পরেই তাঁর শারীরিক অস্বস্তি দেখা দেয়। অতিরিক্ত ক্লান্তি এবং সামান্য ডিহাইড্রেশনের সমস্যা তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  

কনসার্টের শেষ পর্যায়ে এসে তাঁর কিছুটা কষ্ট হচ্ছিল এবং তিনি শেষ গানটি চেয়ারে বসে পরিবেশন করেন। এর আগে জুন  মাসেও তাঁর ট্যুরের শুরুতে শারীরিক অসুস্থতার কারণে কিছু শো স্থগিত রাখতে হয়েছিল। তবে এবারের চিকিৎসায় তিনি দ্রুত সেরে উঠছেন বলে তাঁর ঘনিষ্ট সূত্র জানিয়েছে। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন এবং তিনি শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরবেন বলে আশা করা হচ্ছে।  

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN