বিগত বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছে, বলিউডের ধনুষ নাকি প্রেম করছেন। অভিনেতার প্রিয় নারী মৃণাল ঠাকুর। এই গুঞ্জন এখন পুরোনো। বর্তমানে তাজা খবর হল আগামী মাসেই নাকি দ্বিতীয়বারের মত সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ধনুষ। এর আগে অভিনেতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল রজনীকান্তের। এর মানে প্রেমের মাসে একটা নয়, দুটো নয় বোরন তিন তিনটে সেলিব্রিটি জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। প্রথমে শোনা গেল, বিজয় দেবরকোন্ডা-রশ্মিকা মন্দানা, তারপর শ্রদ্ধা কপূর-রাহুল মোদী আর এখন জানা যাচ্ছে ধনুষ-মৃণাল ঠাকুরও বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।
তবে, এই দুই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে যতই আলোচনা চলুক না কেন তাঁরা নিজেরা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করেননি। ঠিক যেমন বাগদানের পরেও এখনোও পর্যন্ত নিজেদের বিয়ে হওয়ার কথা শিকার করেনি বিজয়-রশ্মিকা। তবে, যতই বিজয়-রশ্মিকা কুলুপ আটক না কেন রাজস্থানের উদয়পুর রাজপ্রাসাদে বিয়ের আসর বসতে চলেছে ২৬ ফেব্রুয়ারিতে। অন্যদিকে আবার, উদয়পুরেই শ্রদ্ধা কপূর-রাহুল মোদীরও বিয়ের আসর বসতে চলেছে। আবার, কানাঘুষো শোনা যাচ্ছে শ্রদ্ধা তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন রাহুলকে বিয়ে করতে তাঁর কোনো আপত্তি নেই।
ধনুষ-মৃণালের ক্ষেত্রে জানা যাচ্ছে, তাঁরা নাকি একে অপরকে চোখে হারাচ্ছে। এদিকে, আবার তাঁদের মধ্যে বয়সের বেশ ফারাকও রয়েছে। কিন্তু, এই জুটির বয়স বেশি নয় বলে এখনই কিছু তাঁরা বলতে চাইছেন না।এই সূত্র ধরে বলা ভালো, মৃণাল আবার অভিনেতার দুই বোনকে সোশ্যাল মিডিয়াতে অনুসরণ করেন। তাঁরাও আবার পাল্টা অনুসরণ করেন অভিনেত্রীকে। এবার দেখার বিষয় এটাই যে, এত গুঞ্জনের মধ্যে আদতে কোন কোন জুটির বিয়ে হতে চলেছে আগামী মাসেতে?