Calcutta Television Network

"আপনদের বিষ কথায় আবার মেরে ফেলবেন না!" হাসপাতাল থেকে লাইভে এসে কাতর আর্জি দেবলীনার

"আপনদের বিষ কথায় আবার মেরে ফেলবেন না!" হাসপাতাল থেকে লাইভে এসে কাতর আর্জি দেবলীনার

10 January 2026 , 03:45:40 pm

বিগত বেশ কিছু দিন ধরে সমাজ মাধ্যমে একটি নাম নিয়ে খুব আলোচনা হচ্ছে, তিনি হলেন দেবলীনা নন্দী। সম্প্রতি এই গায়িকা আত্মহননের পথ বেছে নেওয়া নিয়ে তা নয় জোরদার আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। তবে, এই গায়িকা অঘটন ঘটানোর আগে পর্যন্ত একটা ফেসবুক লাইভ করেজীবনের সমস্ত ব্যাক্তিগত কোথায় প্রকাশ্যে আনেন। এমনকি, সেখানে জানান স্বামী প্রবাহর তরফ থেকে পেত অনবরত মানসিক চাপ। এমনকি, তাঁকে এমনই প্রস্তাস দেওয়া হয় মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে, নয়তো সংসারকে বেছে নিতে হবে। এই দুইয়ের মাঝে দ্বন্দে পরেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন গায়িকা।

গত ৫-৬ দিন ধরে নানা আলোচনা চলার পরে অবশেষে গত শুক্রবার আচমকাই লাইভে এসে গায়িকা বেশ অনেক কিছু কথাই বললেন। দেবলীনা বর্তমানে রয়েছে এসএসকেএম হাসপাতালে। ফের শনিবার সকালে ফেসবুক লাইভ করে দেবলীনা। সঙ্গীতশিল্পী তথা ইনফ্লুয়েন্সার লাইভ এসে জানান, "আমি যে পথ তা বেছে নিয়েছিলাম, সেটা কোনো সঠিক পথ নয়। ভুল আমি করেছি। কিন্তু, সবটাই ভালোবাসার জন্য। একদিকে মা আর আরেকদিকে ভালোবেসে বিয়ে করা বর। আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। দয়া করে নোংরা ট্রলগুলো করে আমার মানবিক স্থিতি ঘাটবেন না। দম বন্ধ হয় আসছে। ভেবেছিলাম সে দিন তা জীবনর শেষ হবে। কিন্তু, ভগবান বাঁচিয়ে দিয়েছে আমাকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। ভালবাসার মানুষ, আর সংসার হারিয়েছি, যেটা আমার কাছে মরে যাওয়ার সমান। আপনদের বিষ কথায় আবার মেরে ফেলবেন না, আমাকে দয়া করুন।"

প্রসঙ্গত, নেট ভুবনে লাগাতার অশালীন মন্তব্যের জন্য দেবলীনা আরও  বলেন, এখনও তাঁর দমবন্ধ হয়ে আসছে। সেই সময়ে মনে হয়েছিল, এটাই হয়তো তাঁর জীবনের শেষ দিন হতে চলেছে। কিন্তু, ভগবান তাঁকে বাঁচিয়ে দিয়েছে। গায়িকার এই কাণ্ডের জেরে নেটভুবনে উঠছে একাধিক প্রশ্নের ঝড়। কারোর প্রশ্ন, পরিকল্পিত ‘নাটক’ করেছিলেন তিনি? আবার কেউ বলছে চ্যানেলের ভিউ বাড়ানোর জন্যেই কি এইসব করা? আবার কেউ বলছে তিনি একসঙ্গে ৭৮টি ঘুমের ওষুধ পেল কোথা থেকে? এমন সময়ে দেবলীনা নন্দীর মা সংবাদ মাধ্যমকে জানান, গত বছরের অগাস্ট মাসে তাঁর মেয়েকে শশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এমনকি, গায়িকার শাশুড়ি তাকে আলাদা থাকার কথাও বলেন। এখানেই শেষ নয়, দেবলীনার শ্বশুরও তাঁকে অশালীন মন্তব্য করা থেকে রেহাই দেয়নি। অবশেষে, শনিবার সকালে লাইভে এসে গায়িকা বলেন, এখন তাঁর স্বামী-সংসার সবটাই হারিয়েছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN