Calcutta Television Network

আসছে 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'! পথের দাবী'র ১০০ বছর পূর্তিতে কোন চমক আনছেন সৃজিত?

আসছে 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'! পথের দাবী'র ১০০ বছর পূর্তিতে কোন চমক আনছেন সৃজিত?

17 September 2025 , 11:24:00 am

বেশ কিছু দিন আগে জানা গেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবী' আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ অগাস্ট পূর্ণ করতে চলেছে ১০০ বছর। এই উপন্যাসের পটভূমিকায় তৈরী হবে সৃজিত মুখার্জীর আগামী সিনেমা 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে মহেন্দ্র সনি, শ্রীকান্ত মোহতা, রানা সরকার । এবার, এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নাম প্রকাশ্যে এসেছে।

এই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবির বিষয়ে শহরের এক সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার ও টোটা রায়চৌধুরীকে দেখা যাবে। এই কাহিনীতে পরিচালক একটা বড় চমক আনতে চলেছে। প্রথমবারের মতো রুপোলি পর্দায় দেখা যাবে সকলের প্রিয় ফুলকি অর্থাৎ দিব্যানী মণ্ডলকে। আবার, এও শোনা যাচ্ছে অনেক বছর পর এই ছবিতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। এছাড়াও, সত্যম ভট্টাচার্য ও কাঞ্চন মল্লিককে দেখা যাবে। 

বিগত কয়েকদিন ধরে গুঞ্জন চলার পর অবশেষে সেই কথা সত্যি হল যে, দিব্যানীকে এই ছবিতে দেখা যাবে। এরপর, ছবিতে কাকে কোন চরিত্রে দেখা যাবে? এই প্রশ্ন জিজ্ঞাসা করলেই পরিচালক তা বলতে নারাজ। সৃজিত বলেন, ছবির কলাকুশলীরা চিত্রনাট্য পড়ে খুব খুশি হয়েছেন। নভেম্বর থেকে কাজ শুরু করার কথা রয়েছে। পরিচালকও সকলের সঙ্গে কাজ করার জন্য উৎসাহী হয়ে রয়েছেন। এমনকি। এই সিনেমাতে কে শরৎচন্দ্র হবেন তাও কিছু জানাননি সৃজিত। টলিপাড়ার গুঞ্জন এই সিনেমাতে এই সিনেমাতেই কাজ করতে পারেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু, এই কাহিনীর অভিনেতাদের তালিকায় তাঁর নাম নেই কেন? এই প্রশ্ন জিজ্ঞাসা করতে প্রযোজক রানা বলেন, অনির্বাণের বিষয়টি রয়েছে ফেডারেশনের বিচারাধীন। সংগঠন ইতিবাচক মন্তব্য করলেই আনুষ্ঠানিক ঘোষণা হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN