Calcutta Television Network

'অভিনয় না করলেও টিকিট কেটে সিনেমা দেখব!' রাঘব কি সত্যিই বিক্রান্তের 'চরিত্র' কেড়ে নিয়েছেন?

'অভিনয় না করলেও টিকিট কেটে সিনেমা দেখব!' রাঘব কি সত্যিই বিক্রান্তের 'চরিত্র' কেড়ে নিয়েছেন?

8 February 2026 , 02:01:59 pm

বিক্রান্ত ম্যাসি, বলিউডের এই অভিনেতার নাম শুনলেই মনে পরে যায় 'টুয়েল্থ ফেল' সিনেমার কথা। এই সিনেমার হাত ধরে অভিনেতা দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে শোনা যাচ্ছে, তিনি খুব বিরক্তবোধ করছেন। আর, অভিনেতার বিরক্তবোধের কারণ হল তাঁকে নিয়ে অযথা গুঞ্জন। এই সূত্র ধরে বলা ভালো, মাঝে হঠাৎ রব উঠেছিল, অভিনেতা নাকি রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘রামায়ণ’-এ অভিনয় করেছেন। এই ছবিতে বিক্রান্তকে দেখা যাবে রাবণের পুত্র ইন্দ্রজিতের চরিত্রে। 

প্রসঙ্গত, অভিনেতার কাছ থেকে তাঁর অনুরাগীরা যখন সবিস্তারে জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, তখনই আবার একটি রটনা শুনতে পাওয়া যায়। বিক্রান্ত ম্যাসির চরিত্রে অভিনয় করবেন নাকি নৃত্যশিল্পী তথা অভিনেতা রাঘব জুয়াল। একজনের শেষ নয়, রাঘব নাকি বিক্রান্তের অভিনীত চরিত্র কেড়ে নিয়েছেন। সম্প্রতি, এই খবরকে নিয়েই মুখ খুলেছেন বিক্রান্ত। অভিনেতা স্পষ্টভাবে জানিয়েছেন, পুরোটাই গুঞ্জন। 

এই প্রসঙ্গে অভিনেতা আবার একটি বার্তাও দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া মারফত জানান, তিনি কোনোদিনই 'রামায়ণ' সিনেমার অভিনেতা ছিলেন না। দায়িত্ব নিয়ে তাঁর সম্পর্কে ভুল খবর ছড়ানো হয়েছে। তাই, খুব স্বাভাবিকভাবেই তাঁর থেকে রাঘব কোনও চরিত্র কেড়ে নিয়েছেন, এই জায়গাটায় নেই। কিন্তু, তাও এই গুঞ্জন কীভাবে ছড়াল তা তিনি জানেন না। তবে, বাস্তবে এমন কিছু ঘটেনি। প্রসঙ্গত, 'রামায়ণ' সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে। এই সিনেমাতে সম্ভবত ‘ইন্দ্রজিৎ’ চরিত্রে রাঘবকে দেখা যেতে পারে। তবে, বিক্রান্ত এই ছবিতে অভিনয় না করলেও টিম 'রামায়ণ'কে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। অবশেষে, অভিনেতা জানান, তিনি কথা দিচ্ছেন যে টিকিট কেটে এই সিনেমা দেখতে যাবেন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN