'ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহেলতা হ্যায়' সিরিয়ালের নামটা শুনলেই মনে পড়ে যায় হিনা খানের কথা। এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনেত্রী বলিউড জগতের দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। ধারাবাহিক ছাড়াও বিভিন্ন রিয়েলিটি শোয়ের মাধ্যমে প্রায়শই চর্চায় থেকেছেন এই অভিনেত্রী। তবে, এখন অভিনেত্রী লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন। প্রসঙ্গত, ২০১৪ সালে হিনা ক্যান্সার রোগে আক্রান্ত হন। সেই সময় ভেঙে না পড়ে নিজেকে শক্ত রেখে অসুখের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। এমনকি, এখনও যে অভিনেত্রী পুরোপুরিভাবে সুস্থ তা বলা চলে না। এদিকে, আবার এত কিছুর মাঝে জীবনের দ্বিতীয় অধ্যায় পা রেখেছেন নায়িকা। অসুস্থতার মধ্যেই হিনা বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিক রকি জয়েসওয়ালকে।
এই সূত্র ধরে বলা ভালো, বর্তমানে শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন। এই খবর আদৌ কি সত্য? বলাই বাহুল্য, 'পতি পত্নী অউর পঙ্গা' শোয়ে প্রায়শই উপস্থিত থাকতে দেখা যায় হিনা এবং তাঁর স্বামীকে। সেখানেই নাকি ইঙ্গিত পাওয়া গেছে, অভিনেত্রীর কোলে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। এই অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে থাকেন মুনব্বর ফারুকী। তিনি আচমকাই সন্তান সম্পর্কিত নানান পরামর্শ দিতে থাকেন পর্দার নায়িকাকে। হিনা এবং মুনব্বরের মধ্যে এই দৃশ্য দেখে অনেকেই মনে করেন, নায়িকা হয়তো মা হতে চলেছেন। তবে, চারিদিকে যতই আলোচনা হোক না কেন এখনও পর্যন্ত অভিনেত্রী কোনও মন্তব্য ঘোষণা করেননি। এদিকে আবার রবিবার সন্ধ্যায় অভিনেত্রী তাঁর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাগ করে নেন। পোস্ট করা ফটোতে দেখা যায় তাঁর পরনে রয়েছে সালোয়ার কামিজ।
এই দেখে অভিনেত্রীর অনেক অনুরাগীরাই ধারণা করেন, তিনি অভিনেত্রী হয়তো ওড়না দিয়ে স্ফীতদর ঢাকার চেষ্টা করছেন। উল্লেখ্য, জটিল রোগের সঙ্গে লড়াই করে কেমন আছেন অভিনেত্রী তা নিজেই মুখেই একাধিকবার জানিয়েছেন। একবারে হিনা হাসপাতাল থেকেই বলেছিল, এসব সহ্য করতে খুব কষ্ট হচ্ছে। তিনি প্রতিটা সেকেন্ডে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রথম যখন অভিনেত্রীর ক্যান্সার ধরা পড়ে, তখন তিনি জানিয়েছিলেন, সকলে এই বিষয়টাকে যতটা সহজ দেখায় অতটা সহজ নয়। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। যখন তিনি প্রথম ক্যান্সারের কথা জানতে পারেন তখন নিজেদেরকে ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। ভেঙে না পড়ে অর্ডার করেছিলেন নিজের প্রিয় খাবার। অভিনেত্রী ফালুদা খেতে খুব ভালোবাসে।