Calcutta Television Network

প্রাণের ঝুঁকি নিয়েও করেছেন সিনেমার শুটিং! তবুও কেন পিছিয়ে যাচ্ছে সলমনের ‘ব্যাটল অফ গলওয়ান’-এর মুক্তির দিন?

প্রাণের ঝুঁকি নিয়েও করেছেন সিনেমার শুটিং! তবুও কেন পিছিয়ে যাচ্ছে সলমনের ‘ব্যাটল অফ গলওয়ান’-এর মুক্তির দিন?

9 February 2026 , 08:41:01 am

বিগত বেশ কিছু বছরে সলমন খান অভিনীত সিনেমাগুলি বক্স অফিসে তেমন উল্লেখযোগ্য কোনও ফলাফল করতে পারেনি। এমনকি, গতবছর মুক্তিপ্রাপ্ত 'সিকন্দর'ও রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল। তবে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ২০২৬- এ মুক্তি পেতে চলেছে 'ব্যাটেল অফ গালওয়ান'। এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ১৭ এপ্রিল। কিন্তু, সেই দিনই সিনেমা মুক্তি পাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই সলমন অনুরাগীদের মনে প্রশ্ন জাগতে পারে, কোন কারণে সিনেমা মুক্তিতে বাধা পরল? প্রসঙ্গত, রীতিমত প্রাণের ঝুঁকি নিয়ে 'সিকন্দর' সিনেমার শুটিং করেছিলেন। তারপরেও লরেন্স বিশ্নোই গ্যাংয়ের তরফ থেকে হুমকি পেয়েছেন অভিনেতা। তাই, আসন্ন সিনেমার শুটিং সেটও ছিল নিরাপত্তায় ঘেরা। 

দিন কয়েক আগে রোহিত শেট্টির বাড়ির সামনেও হামলা চলে, যা দেখে স্তম্ভিত বলিউড। এইসব কারণের জন্যই কি দেরি করে সিনেমার মুক্তি? খোঁজ নিয়ে জানা গেল, ছবির নির্মাতারা এবং সলমন স্বয়ং চাইছেন ছবি দেরিতে রিলিজ করতে। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'ব্যাটেল অফ গালওয়ান' সিনেমার শুটিং এখনও শেষ হয়নি। ঠিক যতটা সময় লাগবে ভাবা হয়েছিল তার থেকে বেশি সময় লাগছে। চলতি সপ্তাহের সোমবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি থেকে আগামী এক সপ্তাহ মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে শুটিং হবে। এরপরে আরও কিছুদিনের শুটিং বাকি থাকবে। তবে ফেব্রুয়ারির মধ্যেই পুরো সিনেমা শুটিং শেষ হয়ে যাবে। সিনেমার শুটিং ছাড়া আরও একটি কারণে সিনেমা মুক্তির জন্য সময় লাগতে পারে। 

সিনেমা তৈরি হয়ে গেলেও আগে তা দেখাতে হবে প্রতিরক্ষা মন্ত্রকে, যা কিনা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাই, খুব স্বাভাবিকভাবেই এইসব কারণে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেওয়া যাবে না, এমনটাই মনে করছেন সিনেমা নির্মাতারা। অন্যদিকে, আবার ভাইজান মনে করছেন ছবি রিলিজ করার জন্য তাড়াহুড়ো করা একেবারেই উচিত হবে না। এমন একটি দেশাত্মবোধক ছবি ধীরে সুস্থে খুব যত্ন নিয়ে প্রকাশ করতে হবে। সিনেমা রিলিজের সময় লাগলেও তার গুণগতমান নিয়ে কোনভাবেই আপস করা যাবে না। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে অপূর্ব মুখীজার। সূত্র মারফত খবর, ভাইজান কখন কি করবে তা কেউ জানে না। আবার এমনও হতে পারে পূর্ব নির্ধারিত ১৭ এপ্রিলে সিনেমা মুক্তি পেল। তবে সেই সম্ভাবনা খুব কম।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN