Calcutta Television Network

শাহরুখ-অমিতাভের জুতোয় পা গলাচ্ছেন না হৃতিক! ‘ডন ৩’ নিয়ে সব জল্পনায় জল ঢেলে দিলেন ‘গ্রিক গড’

শাহরুখ-অমিতাভের জুতোয় পা গলাচ্ছেন না হৃতিক! ‘ডন ৩’ নিয়ে সব জল্পনায় জল ঢেলে দিলেন ‘গ্রিক গড’

14 February 2026 , 01:46:06 pm

বিনোদন জগত মানেই নানান রকম গসিপের মেলা। আবার, সেই গসিপ শোনার জন্য মুখিয়ে থাকেন নেটিজেন-সহ সাধারণ মানুষেরা। এই সূত্র ধরে বলা ভালো, বর্তমানে বলিউড মহলে কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে, ফারহান আখতারের আসন্ন সিনেমা 'ডন ৩' নিয়ে নানা গুঞ্জন। এই সিনেমাতে নাকি রণবীরের বদলে দেখা যাবে হৃতিক রোশনকে। প্রসঙ্গত, রণবীরের সঙ্গে ফারহানের দূরত্ব বাড়ার গুঞ্জন জোরালো হয়েছিল। তখন অনেকেই ভেবেছিল এবার হয়তো সত্যিই গুঞ্জনে যবনিকা পড়বে। কিন্তু, এরই মাঝে জল্পনা নিয়ে মুখ খুললেন ঋত্বিক। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'ডন ৩' নিয়ে গুঞ্জন ক্রমাগত আগুনের মতন ছড়িয়ে পড়ছে। তাই, এবার তাঁর মনে হয়েছে গুঞ্জনে রাশ টানা দরকার। কারণ, এই আলোচনায় যেদিকে এগোচ্ছে তা দেখে মনে হচ্ছে গুঞ্জন আর গুঞ্জন থাকছে না। এটা ধীরে ধীরে বিতর্কে পরিণত হচ্ছে। এইসব গুঞ্জন দিনের পর দিন সহ্য করা তাঁর জন্য বেশ মুশকিল হয়ে উঠছে। অভিনেতা আরও জানান, বি-টাউনে শোনা যাচ্ছে তিনি অর্থাৎ হৃতিক নাকি এই ছবিতে অভিনয় করছেন। এরপর তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের ছেড়ে যাওয়া জুতোতে তিনি পা গলাচ্ছেন না। আর এর থেকেও বড় কথা হল তার কাছে 'ডন' ফ্রাঞ্চাইজিতে কাজের কোনও প্রস্তাবই আসেনি। পুরো ঘটনাটি ভুয়ো এবং ভিত্তিহীন। 

সেই কারণেই তিনি সংবাদ করেছেন গুজব ছড়ানোর আগে যেন সঠিক খবরটা নিজেরাই জেনে তারপর তা সকলের মধ্যে ছড়িয়ে দেয়। বলাই বাহুল্য, 'ডন ৩' সিনেমার ছবির নির্মাতারা রণবীরের বদলে হৃতিককে এই ছবির জন্য বেছে নিয়েছিলেন। তবে হৃতিকের এই স্পষ্ট জবাবের পর এখন অনেকেই মনে করছেন রণবীরের 'ডন ৩' সিনেমাতে যোগদান করার আগে হৃতিকের যোগদান নিয়ে মিথ্যে কথা বলেছিলেন নির্মাতারা। প্রসঙ্গত আসন্ন এই সিনেমা নিয়ে এখনও পর্যন্ত ফারহান এবং রণবীরের মন কষাকষি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এমনকি শোনা যাচ্ছে তাঁরা সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলো করে দিয়েছেন। বলাই বাহুল্য, একটু মনে করলে দেখা যাবে 'ডন ২' সিনেমাতে ক্যামিও হিসাবে কাহিনীতে দেখা গিয়েছিল ঋত্বিককে। 'ডন ২' সিনেমাতে শাহরুখ যখন ছদ্মবেশে গা ঢাকা দিয়েছিলেন তখন সেই চরিত্র দেখা গিয়েছিল হৃতিককে। প্রসঙ্গত, ফারহান আখতার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'ডন' সিনেমার জন্য তাদের প্রথম পছন্দ ছিল হৃতিক।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN