Calcutta Television Network

৫২-তেও চিরতরুণ হৃতিক! জানেন, রাকেশ পুত্রের মোট সম্পত্তির পরিমাণ কত?

৫২-তেও চিরতরুণ হৃতিক! জানেন, রাকেশ পুত্রের মোট সম্পত্তির পরিমাণ কত?

10 January 2026 , 12:51:41 pm

বলিউড বলতেই অমিতাভ বচ্চন কিংবা তিন খানের কথা সবার আগে মাথায় আসে দর্শকদের। কিন্তু, হাতে গোনা এই কয়েকজন ছাড়াও এমনকিছু অভিনেতা বা অভিনেত্রীরা রয়েছেন যাঁদের জন্যই বলিউডের নাম যথেষ্ট আলোকিত হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন হৃতিক রোশন। চলতি সপ্তাহের শনিবার এই শনিবার অর্থাৎ ১০ জানুয়ারি অভিনেতার জন্মদিন। রাকেশ পুত্রের জন্মদিন বলে মধ্যরাত থেকেই সোশ্যাল মিডিয়া মারফত অভিনেতাকে জিন্মদিনের শুভেচ্ছা পাঠাতে শুরু করে দিয়েছে। এই বছরের জিন্মদিনে অভিনেতা পা দিল ৫২তে। 

তবে, বয়স তাঁর যতই বাড়ুক না কেন নাচের দক্ষতায় অভিনেতার একটুকুও ফেকাসে হয়ে যায়নি। বলাই বাহুল্য, হৃতিকের অভিনয়ের জন্য তো বটেই এমনকি তাঁর নাচের জন্যই আলাদা 'ফ্যানবেস' রয়েছে। অভিনেতার নাচের দক্ষতার নমুনা দেখা যায় তার প্রথম সিনেমা থেকেই। বলিউড সূত্রে খবর, অভিনেতার নাকি মোট সম্পত্তি রয়েছে ৩ হাজার ১০১ কোটি টাকা। বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে গাড়ি, ফ্ল্যাট না জানি আরও কত কী রয়েছে। শোনা যায়, অভিনেতা নাকি প্রতিটা ছবি করার জন্য পারিশ্রমিক স্বরূপ নিয়ে থাকেন ৭৫ থেকে ১০০ কোটি টাকা। ইদানিংকালে, অভিনেতা বছরে একটার বেশি ছবি করছেন না। তাঁর ছবি ‘ওয়ার ২’ মুক্তি পেয়েছিল ২০২৫ সালে। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘ফাইটার’, যা কিনা দর্শকদের মধ্যে বেশ ভালোই সাড়া ফেলেছিল। 

সিনে জগতে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসাবেও দেখ যায় তাঁকে। অভিনেতা আবার বিজ্ঞাপনে কাজ করার জন্য বিভিন্ন ব্র্যান্ডের থেকে পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন ১০ থেকে ১২ কোটি টাকা। এছাড়াও, সমাজমাধ্যমে পণ্যের প্রচার করেও প্রচুর অর্থ উপার্জন করে থাকেন তিনি। এখানেই শেষ নয়, ফিটনেস ও লাইফস্টাইল সংক্রান্ত পোশাকের জন্য অভিনেতার একটা নিজস্ব ব্র্যান্ড রয়েছে। সেই ব্র্যান্ডটি আবার সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের নামজাদা ব্যাক্তি সকলের কাছেই বেশ জনপ্রিয়। 

অভিনেতার সম্পত্তির মধ্যে তিনি একটি পেন্টহাউস কিনেছেন, যাঁর দাম ৯৭ কোটি টাকা। মুম্বইয়ের জুহুর ভারসোভা লিঙ্ক রোডে আরও একটি পেন্টহাউস রয়েছে। এই পেন্টহাউসের মুখ্য ৬৭.৫ কোটি টাকা। মুম্বইয়ের কাছে লোনাবালায় রয়েছে খামারবাড়ি। মাস্টাং, বিএমডব্লিউ ও মার্সিডিজ সহ আরও নামী ব্র্যান্ডের গাড়ি রয়েছে হৃতিকের সম্ভারে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN