মালাইকা অরোরা, বিনোদন জগতের এই অভিনেত্রীর নাম মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। বর্তমানে, আবারও অভিনেত্রীর নাম বিতর্কে জড়িয়েছে। শোনা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে একটি মিউজিক ভিডিওকে কেন্দ্র করে। একটি মিউজিক ভিডিওতে অভিনেত্রী জোট বেঁধেছিলেন মালাইকা অরোরার সঙ্গে। এই ভিডিওর নাচ দেখেই ক্ষুব্ধ হয়ে উঠেছে নেট নাগরিক।
হানি সিংহয়ের নতুন গানের ভিডিওর নাম 'চিলগাম'। এই ভিডিওর প্রথম ঝলক প্রকাশ পেয়েছে চলতি সপ্তাহের শুক্রবারে। ভিডিওতে দেখা যাচ্ছে, হানি সিং দাঁড়িয়ে গান গাইছেন আর সেখানে পাশে যাচ্ছেন মালাইকা। এই ভিডিওতে অভিনেত্রীকে দেখার পর থেকেই তাঁকে নেটবাসীর অনেকেই অশালীন তকমা দিয়েছেন। সারা ভিডিওটা জুড়ে দেখা যাচ্ছে, কখনও তিনি জিভ বার করে নাচচ্ছেন, আবার কখনও তিনি চুইংগাম চিবোচ্ছেন। এক কথায় বলতে গেলে, এই দৃশ্য একেবারেই ভালো লাগেনি দর্শকদের।
নেটিজেনদের মধ্যে একজন মন্তব্য করে বলেছেন, এই নাচের কোন মাধুর্য নেই। এমনকি, এই নাচেতে কোনো অবদানও নেই। এই নাচকে অশালীন ছাড়া কিছু বলা যায় না। অনেকের মতে, মালাইকার সেই সময়ের ছাইয়া ছাইয়া' গানের ভিডিও আজও চর্চিত হয়। এমনকি, সম্প্রতি থামা' সিনেমাতেও মালাইকার আইটেম গানের নাচ খুব পছন্দ হয়েছে দর্শকদের। কিন্তু, এখন হানি সিংযে পাশে অভিনেত্রীকে এইভাবে মেনে নিতে পারছেন না অনেকেই।
এই ধরনের নাচের নাম 'টোয়ের্কিং'। এই নাচ দেখে একজন নেট নাগরিক বলেছেন, অভিনেত্রী জিভ বার করে কী করছেন? আসলে অভিনেত্রী এই ধরনের নাচ নাচতেই পারেননি। তিনি আরো জানান, মেরে মেহেবুব' গানের নাচে ঠিক একই অবস্থা হয়েছিল তৃপ্তি ডিমরীর। নাচতে পারেননা বলে অশালীন লাগছিল।