অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে আমির খান। এক খবর ছড়িয়ে পড়তেই সকলের মধ্যেই নানান জল্পনার সৃষ্টি হয়। কমবেশি সকলের মনে প্রায় একটাই প্রশ্ন ঠিক কোন কারণে সুদূর মুম্বই থেকে মুর্শিদাবাদে এসে হাজির হয়েছেন অভিনেতা? এই প্রশ্নকে কেন্দ্র করে গত দুই-তিন দিন ধরে অরিজিৎ অনুরাগীদের মনে নানা জল্পনা ঘুরছে। আবার, কেউ কেউ বলছেন অরিজিৎকে হয়তো ফের গান গাইতে রাজি করানোর জন্য মিস্টার পারফেকশনিস্টের বাংলায় আগমন হয়েছে। আবার, কেউ কেউ বলছে গায়ককে দিয়ে মহাভারত সিনেমাতে গান গাওয়ানোর জন্য অভিনেতা এসেছিলেন। অন্যদিকে আবার ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্য একটি ছবির জন্য অরিজিতের সঙ্গে দেখা করেন আমির।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে গায়ক ঘোষণা করেছেন যে, তিনি আর প্লে ব্যাক করবেন না। এই খবর, বিনোদন জগতের বিভিন্ন শিল্পীদের থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পরে, অবশ্য দর্শকদের সেইসব প্রশ্নের উত্তর নিজেই প্রকাশ্যে আনেন গায়ক। তবে, তিনি সেইসব গানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যেখানে তিনি আগে থেকে গান গাইবার কথা দিয়ে আছেন। সূত্রে খবর, এখনও তাঁর বেশ কিছু সিনেমার জন্য গান গাওয়া বাকি। কিছু গান আবার ইতিমধ্যেই রেকর্ড করা হয়ে গেছে। সেইসব সিনেমাগুলো রিলিজ পেতে পেতে ২০২৭ চলে আসবে। প্রসঙ্গত, শাহরুখের আসন্ন সিনেমা 'কিং'-এ গান গেয়েছেন।
কিছুটা এই ধরনের সিনেমা হল আমির খানের 'এক দিন'। এই কাহিনীতেও নাকি অরিজিৎ গান গাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সিনেমার গান রেকর্ডিংই ছিল এর মধ্যে। একটু খেয়াল করলে দেখা যাবে, নিজের সিনেমার গানের রেকর্ডিংয়ে অভিনেতা নিজে উপস্থিত থাকেন। এই কারণেই মুম্বই থেকে এসেছিলেন আমির। অন্যদিকে, আবার ঘনিষ্ঠ সূত্রে খবর, আমির খান নিজেও শিল্প নিয়ে পাগল মানুষ। এদিকে, এর আগেও অরিজিতের বাড়িতে একাধিকবার বহু আন্তর্জাতিক তারকা ঘুরে গেছেন। তাই, আমিরেরও এই গায়কের বাড়ি দেখার খুব ইচ্ছা ছিল। গায়কের মতোই আমিরের মধ্যেও কোন তারকাসুলভ আচরণ নেই। একেবারে বাড়ির তৈরী খাবারই খেয়েছেন তিনি।
যে ক'টা দিন আমির অরিজিতের বাড়িতে ছিল তার মধ্যে একদিন নায়ককে ঘুড়ি ওড়াতেও দেখা গেছে। সূত্রের কথায়, আমির কোন কারণ ছাড়াই ঘুড়ি উড়িয়েছেন। এছাড়া, আর অন্য কোন কারণ নেই। তবে, বাকি যা রাজনীতির খবর ছড়াচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। জিয়াগঞ্জে কেবল আমিরই আসেননি, এসেছিলেন ছবির পরিচালক সন্দীপ পাণ্ডে ও সঙ্গীত পরিচালক রাম সম্পতও। এমনকি, ছবির অন্যান্য কলাকুশলীরাও এসেছেছিলেন গায়কের বাড়িতে।