ঘটনাটি দিন দুয়েক আগের। আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল দুই ব্যক্তির কথোপকথন। লক্ষ্য করতে দেখা গেল একজন টলিউড অভিনেতা ঋজু বিশ্বাস আর আরেকজন বিনোদন জগতেরই উঠতি এক মডেল। ব্যাপারটা শুনতে সাধারণ লাগলেও যে ঘটনাটি ঘটেছে তা মোটেও সাধারণ নয়। এক কথায় বলতে গেলে, এই কথোপকথনের মধ্য দিয়েই সমস্যা সূত্রপাত হয়েছে। উঠতি মডেলের দাবী, অভিনেতা নাকি তাকে রোজ রাতে মেসেজ করে বিরক্ত করে। এই বলা মাত্রই টলিউডের অনেকেই অভিনেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেন। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে অভিনেতা স্বপক্ষে মন্তব্য প্রকাশ করলেন। কী বললেন ঋজু?
প্রসঙ্গত, শেষ সাত মাসে অভিনেতাকে পর্দায় দেখা যায়নি। জানা যাচ্ছে মূলত তার মায়ের অসুস্থতার জন্যই তিনি নিজেকে পর্দা থেকে দূরে রেখেছেন। বর্তমানে স্টুডিও পাড়ার চর্চিত বিষয় নিয়ে অভিনেতা বলেন, তিনি মেসেজ করে কোন ভুল করেননি। উল্টে তিনি প্রশ্ন করেছেন, কেউ কি বলতে পারবেন যে তাঁর করা মেসেজে কোন অশালীন প্রস্তাব রয়েছে? তিনি আরো জিজ্ঞাসা করেন, ফেসবুকে একজন অন্যজনকে মেসেজ করতে কি পারে না? এরপর কথায় কথায় অভিনেতা জানান, তার বন্ধুরা নাকি তাকে বলেছিল 'প্রোফাইলটি হ্যাকড' হয়েছে বলে বিষয়টি এড়িয়ে যেতে।
কিন্তু, তিনি মিথ্যে কথা বলা একদম পছন্দ করেন না তাই মুক্তকণ্ঠে পুরো ঘটনাটি সকলের সামনে খুলে বলেছেন। ঋজু বলেন, তিনি অনেককেই মেসেজ করেছেন। কিন্তু, কাউকে শাড়িতে দেখতে ভালো লাগছে, এটা বলা কি অন্যায়? এমনকি তিনি দু'দিন আগে তাঁর মাকে একইভাবে প্রশংসা করেছেন, জানিয়েছেন ঋজু। এরপর অভিনেতা জানান, তিনি সেই মডেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এই মুহূর্তে তিনি খুব অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন। মায়ের ক্যান্সারের জন্য চিকিৎসার খরচ চালাতে পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠছে। তাই খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চান।