Calcutta Television Network

রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে কি অস্বস্তি হয়? সোজাসাপ্টা উত্তর দিলেন পর্দার 'কুসুম'

রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে কি অস্বস্তি হয়? সোজাসাপ্টা উত্তর দিলেন পর্দার 'কুসুম'

4 January 2026 , 04:59:10 pm

'কুসুম', বাংলা সিরিয়াল জগতে এই কাহিনিটি কয়েক মাসের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে, এই ধারাবাহিকের প্রায় প্রতিটা এপিসোড দেখে দর্শকেরা টানটান উত্তেজনা অনুভব করছে। গল্পে এখন দেখা যাচ্ছে, সমভ্রান্ত পরিবারের ছেলে শৌর্য পরিস্থিতির চাপে পরে এক অনাকাক্ষিত বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। আর, এখান থেকেই ধারাবাহিকের গল্প ভিন্ন দিকে মোড় নিচ্ছে। তবে, পারিবারিক নানা ঝড় ঝাপটা কাটিয়ে কাহিনীর নায়ক-নায়িকা এখন কাছাকাছি এসেছে। 

বলাই বাহুল্য, এই গল্পের নায়িকার ভঙ্গিমা দেখে তাঁকে বড় মনে হলেও বাস্তব জীবনে সে কিন্তু ক্লাস টেন-এ পড়ে, নাম তানিষ্কা তিওয়ারি। সম্প্রতি, নায়কের সঙ্গে প্রেমের দৃশ্য করা নিয়ে অভিনেত্রীর অভিজ্ঞতা কেমন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি জানান, এখনও তিনি স্কুলের গন্ডি পেরোয়নি। তবে স্কুল পাশ না হলেও তাঁকে পর্দায় বেশ পরিণতই দেখায়। সম্প্রতি, অভিনেত্রী গল্প অনুযায়ী প্রেমের দৃশ্যতে অভিনয় করেছেন, যা নজর কেড়েছে দর্শকদের। 

অভিনেত্রী এমন দৃশ্যে অভিনয় করে জানান, তাঁকে এই সীনে অভিনয় করার জন্য সবাই খুব সাহায্য করেছে। প্রাথমিকভাবে পরিচালক তাঁকে সবটা বুঝিয়ে দেয়। এমনকি, এই দৃশ্যে কাজ করার জন্য আগে তাঁর থেকে মত নেওয়া হয়। যদি সে এই সিনে অভিনয় করতে স্বচ্ছন্দবোধ না করে তাহলে চিত্রনাট্যও ঘুরিয়ে দেওয়া যেত। তাই, এখন প্রেমের দৃশ্যে অভিনয় করতে কোনো সমস্যা হচ্ছে না।

প্রসঙ্গত,আগামী দিনে তনিষ্কা অভিনয়তেই থাকতে চান। এমনকি, সেইভাবেই তিনি পড়াশোনা করছেন। এছাড়াও, ১১ বা ১২ ক্লাসে মনোবিজ্ঞান, ইতিহাস, দর্শন নিয়ে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ওইদিকে, আবার স্নাতকস্তরে ‘ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চান। তাই, মনের আশা পূরণ করার জন্যই কাজের মাঝে বই নিয়ে পড়তে বসে যান।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN