Calcutta Television Network

প্রেম করছেন কি 'লক্ষী ঝাঁপি'র নায়ক? ব্যক্তিগত জীবন নিয়ে অকপট সৌরভ চক্রবর্তী

প্রেম করছেন কি 'লক্ষী ঝাঁপি'র নায়ক? ব্যক্তিগত জীবন নিয়ে অকপট সৌরভ চক্রবর্তী

29 August 2025 , 02:14:21 pm

সৌরভ চক্রবর্তী, বহু বছর পর টেলিভিশনে দেখা পাওয়া গেল প্রযোজক পরিচালক তথা এই অভিনেতাকে। তবে, এই তিনটে ভূমিকায় অভিনেতাকে পেশাগতভাবে কাজ করতে দেখা গেলেও তাঁর সোশ্যাল মিডিয়ার অকাউন্টে উঁকি মারলে দেখতে পাওয়া যাবে কখনো তিনি পাহাড়ের কোলে বসে কবিতা পড়ছেন আবার কখনো তিনি কবিতা লিখছেন। এক কথায় বলতে গেলে, তাঁর ভিন্নস্বাদের কবিতা বেশ মন কেড়ে নেয় বহু নেটিজেনদের। 

কেরিয়ারে ছোটপর্দা থেকে কাজ শুরু করে বড়পর্দা, সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বর্তমানে সৌরভকে দেখা যাচ্ছে 'লক্ষী ঝাঁপি' সিরিয়ালে। প্রসঙ্গত, তাঁর পেশাগত কাজ নিয়ে দর্শকেরা যত না চর্চা করেন, তার থেকে বেশি আগ্রহী তাঁর ব্যক্তিগত জীবনকে নিয়ে চর্চা করতে। অভিনয়ের প্রাথমিক জীবনে ছোটপর্দায় কাজ করা কালীনই প্রেম হয়, তারপর বিয়ে। তবে, সেই বৈবাহিক সম্পর্কের এখন কোনো অস্তিত্ব নেই। তাহলে, অভিনেতার জীবন এখন বয়ে চলছে কোন ধারায়? 

শহরের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, টিভির পর্দায় বর সেজেছেন অনেকবার। বিয়েও করে ফেলেছেন একাধিকবার। কিন্তু, বাস্তবে এখন অভিনেতা প্রেম কিংবা বিয়ে কোনো কিছুতেই নেই তিনি। প্রেম থাকলে অবশ্যই সকলে জানতে পারতেন। আপাতত, তিনি এখন সিঙ্গেল। বিয়ে হলে জানাবেন। আর, ধারাবাহিকে এখন অভিনেতার ঝাঁপির সঙ্গে প্রেমের দৃশ্য করতে দেখা যাচ্ছে। তবে, অভিনয় যতই করুক না কেন তাঁর মনে মনে নতুন ভাবনায় কাজ চালিয়ে যাচ্ছেন পরিচালক সৌরভ।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN