Calcutta Television Network

চক্রবর্তী বাড়িতে আসছে নতুন অতিথি? মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা!

চক্রবর্তী বাড়িতে আসছে নতুন অতিথি? মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা!

5 February 2026 , 01:33:17 pm

ঋতাভরী চক্রবর্তী, টলিউড জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। নায়িকার সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাবে, তিনি পেশা ও ব্যাক্তিগত জীবনকে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকেন। অভিনেত্রীর বাড়িতে তিনিই যে একমাত্র অভিনেত্রী তা একেবারেই নয়, তাঁর দিদিও চিত্রাঙ্গদা শতরূপাও একজন উল্লেখযোগ্য অভিনেত্রী। এই সূত্র ধরে বলা ভালো, বর্তমানে, টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে চক্রবর্তী বাড়ির বড় মেয়ে অর্থাৎ চিত্রাঙ্গদা নাকি মা হতে চলেছেন। 

যদিও অভিনেত্রী কিংবা তাঁর পরিবারের তরফ থেকে তেমন কোন খবর প্রকাশ করেননি। প্রসঙ্গত, বিয়ের পর থেকে বেশিরভাগ সময় ঋতাভরীর দিদি থাকেন মুম্বইতে। তবে, এখন অবশ্য তিনি রয়েছেন কোলকাতাতে। পরিবারে নতুন অতিথি আসছে কিনা, এই প্রশ্ন হবু মাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই মুহূর্তে প্রকাশ্যে কোনোকিছু বলতে নারাজ। শহরের এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, এই বিষয়ে কোন মন্তব্য করতে চান না। 

তবে, এই বিষয়ে চিত্রাঙ্গদার শ্বশুরমশাই তবলাশিল্পী পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি এই বিষয়টা খানিক এড়িয়েই গিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালের প্রায় শেষের দিকে চিত্রাঙ্গদা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁর প্রিয় বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়কে। বিয়ে হওয়ার এক বছর আগে বিয়ে হওয়ার কথা ছিল চিত্রাঙ্গদা-সম্বিতের।। এই জুটির বিয়ের যাবতীয় পরিকল্পনা হয়ে গিয়েছিল। কিন্তু, তাতে বাধ সেধেছিল করোনা। আর, এখন বিয়ের প্রায় চার বছর পর তারকা দম্পতির জীবনে নতুন অতিথি আসার খবর শোনা যাচ্ছে। আপাতত, এখন নতুন সদস্য আসার অপেক্ষায় দুই পরিবার।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN