নতুন বছরটা তাঁর শুরু হয়েছে সমালোচনার মধ্যে দিয়ে। এখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই নাম কার্তিক আরিয়ান। মুম্বইয়ের বিনোদন জগতে কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে নতুন বছরের শুরুতে অভিনেতার সঙ্গে ছিল নাকি তাঁর নতুন প্রেমিকা করিনা কুবলিয়ট। গোয়াতে থাকাকালীনই তাঁরা দুজনে প্রায় একই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই শুরু হয়ে যায় জল্পনা। তবে, আলোচনা জড়ালো হতেই সেই করিনা জানিয়েছিলেন, তিনি কখনোই কার্তিকের প্রেমিকা নন।
বিগত বেশ কিছুদিন ধরেই অভিনেতাকে নিয়ে নানা জলঘোলা চলার মাঝে এবার ছেলের হয়ে মাঠে নামলেন কার্তিকের মা। প্রসঙ্গত, করিনা হল ইংল্যান্ডের কার্লিসল কলেজের একজন ছাত্রী। করিনা আবার পেশায় চিয়ারলিডার। বলাই বাহুল্য, সমাজ মাধ্যমে কার্তিক এবং করিনার সম্পর্ক রয়েছে এই বিষয়টার থেকেও বেশী আলোচনা হচ্ছে তাঁদের মধ্যে বয়সের ফারাক নিয়ে। একটা সময়ে অভিনেতা করিনাকে ইনস্টাগ্রামে ফলোও করতেন।
কিন্তু, করিনার সঙ্গে অভিনেতার নাম জড়িয়ে পড়ার পোে থেকে বলা ভালো গুঞ্জন শুরু হওয়ার পর থেকে একে অপরকে তাঁরা আনফলো করে দেন। অন্য দিকে, করিনা সোশ্যাল মিডিয়াতে লেখেন তিনি কার্তিককে চেনেন না। তিনি কার্তিকের প্রেমিকা নন। তিনি তাঁর পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছেন বলে জানাচ্ছেন। এই কথা তিনি আনার তাঁর ইন্সটা বায়োতে লিখে রাখেন। টোন, এই দুইজনকে নিয়ে যতই আলোচনা চলুক না কেন তাঁরা গোয়াতে গিয়ে একই হোটেলে ছিলেন। তবে, জানা যাচ্ছে তাঁদের এক হোটেল হলেও ঘর ছিল আলাদা। ছেলে নিয়ে বিতর্ক হলে কোন মা চুপ থাকতে পারে। তও, খুব স্বাভাবিকভাবেই কার্তিকের মা'ও এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে বসে। তিনি বলেন, 'আর কার কার নাম জড়াবেন?'