নাগার্জুনের বহুল প্রতীক্ষিত শততম চলচ্চিত্র 'কিং ১০০' -এ অভিনেত্রী টাবুর জমকালো জন্মদিনে তাঁর প্রথম লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এই মেগা প্রজেক্টে টাবুকে "মহন্তী ঝাঁসি রানী" ’ নামক এক অত্যন্ত প্রভাবশালী, তেজস্বী এবং কঠোর রাজনৈতিক নেত্রীর চরিত্রে দেখা যাবে। রাজকীয় আভিজাত্য আর রাজনৈতিক মারপ্যাঁচে ঘেরা এই চরিত্রটির আত্মবিশ্বাস ও তীব্র দৃষ্টি দর্শকদের নজর কাড়তে বাধ্য।
সামনে আসা দুর্দান্ত টিজারে টাবুর স্ক্রিন প্রেজেন্স এবং তাঁর একটি শক্তিশালী ডায়লগ- “আমি ভাগ্যে বিশ্বাস করি না, কঠোর পরিশ্রমে বিশ্বাসী”-ছবির প্রতি উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ সময় পর দক্ষিণী সুপারস্টার নাগার্জুন এবং বহুমুখী প্রতিভার অধিকারী টাবুর এই ম্যাজিক বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
আগামী ২৪শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই রাজকীয় রাজনৈতিক ড্রামাটি যে বক্স অফিসে ঝড় তুলবে, তা বলাই বাহুল্য!