Calcutta Television Network

কাঞ্জিভরম ছেড়ে এবার গাউনে অদ্রিজা! বিগ্নেশের সঙ্গে এনগেজমেন্টের অনুষ্ঠানে কেমন সাজলেন অভিনেত্রী?

কাঞ্জিভরম ছেড়ে এবার গাউনে অদ্রিজা! বিগ্নেশের সঙ্গে এনগেজমেন্টের অনুষ্ঠানে কেমন সাজলেন অভিনেত্রী?

31 January 2026 , 03:50:31 pm

চলতি মাসের ২৫ শে জানুয়ারি মনের মানুষের সঙ্গে বাগদান সেরেছেন টলিউডের ছোটপর্দার অভিনেত্রী অদ্রিজা রায়। অবশ্য, এই অভিনেত্রী এখন কর্মসূত্রে বেশিরভাগ সময়টাই কাটান বলিউড মহলে। তাই, মায়ানগরীতে থাকাকালীনই মনের মানুষের সঙ্গে তাঁর আলাপ এবং পরবর্তীতে তা সম্পর্কে পরিণত হয়। বলাই বাহুল্য, বাগদান পর্বের বেশ কিছু মুহূর্ত অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। কিন্তু, ট্রেডিশনাল বাগদানের ছবি পোস্ট করার পর আরও এমন কিছু ছবি আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী তাঁর হবু স্বামীর সঙ্গে এই বাগদান পর্বটি একেবারে অন্য মুডে উপযাপন করছেন। 

সম্প্রতি, আপলোড করা ফটোগুলিতে অভিনেত্রী ধরা দিয়েছে একেবারে অন্য সাজে। অদ্রিজার নতুন পোস্টে দেখা যাচ্ছে বিগ্নেশের সঙ্গে তিনি আংটি বদল করছেন। দুজনের পরনে রয়েছে ওয়েস্টার্ন আউটফিট। অভিনেত্রীর পরনে ছিল প্যাস্টেল সেডের গাউন সঙ্গে মানানসই গয়না এবং হালকা মেকআপ। অন্যদিকে, অদ্রিজার হবু স্বামীর পরনে ছিল ব্লেজার ও ট্রাউজার। এক কথায় বলতে গেলে, এই দিনের প্রতিটা মুহূর্তের খুশি অভিনেত্রী চোখে মুখে ধরা পড়ছিল। অভিনেত্রীর একগুচ্ছ ছবি পোস্টে দেখা যাচ্ছে, কোথাও বিগ্নেশ তাকে হাঁটু গেড়ে প্রপোজ করছে, আবার কোথাও দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে আংটি বদল করছে। 

এদিনের বেশ অনেকগুলো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "আমার"। এ সঙ্গে আবার উল্লেখ করেছে তারিখ ২৫ জানুয়ারি। প্রসঙ্গত, এর আগে ট্র্যাডিশনাল বাগদানের একগুচ্ছ ফটো প্রকাশ্যে আসাতে তাঁদেরকে অফুরন্ত ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। এই ফটোতে এবার অভিনেত্রীকে দেখা গেছে, পুরোপুরিভাবে দক্ষিণ ভারতীয় সাজে। লাল কাঞ্জিভরম থেকে শুরু করে ট্র্যাডিশনাল দক্ষিণ ভারতীয় গয়না, হেয়ার স্টাইল, এইসব দিয়েই তিনি নিজেকে সাজিয়ে তুলেছিলেন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN